মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে সম্ভাব্য চুক্তির অংশ হিসেবে ইরানের অপরিশোধিত তেলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করা হতে পারে— এমন সম্ভাবনা ও গুঞ্জন বাড়তে থাকায়, মঙ্গলবার বিশ্ববাজারে তেলের দাম ৫ শতাংশের বেশি কমেছে।
লন্ডন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
গ্রিনিচ মান সময় প্রায় ১৬৫০টা নাগাদ আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ৫ দশমিক ০ শতাংশ কমে ব্যারেল প্রতি ৭৯ ডলারে নেমে আসে।
মার্কিন বেঞ্চমার্ক ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম ৫ দশমিক ৯ শতাংশ কমে প্রতি ব্যারেল ৭৫ দশমিক ৯৭ ডলারে দাঁড়ায়।