জেলার সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশীপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে শেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক তৌফিক আহমেদ খান এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে পার্টনার কংগ্রেসে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টনার প্রোগ্রাম ময়মনসিংহ অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার ড. সালাউদ্দিন কায়সার, শেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (পিপি) বনানী দেবনাথ ও জেলা কৃষকদলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেন।
সদর উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা নুসরাত জাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু।
এসময় জেলা ও উপজেলা কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তাসহ শেরপুর সদরের ১৪ টি ইউনিয়নের শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ উপজেলা পরিষদ হলরুমে চারটি স্টলে এই প্রকল্পের আওতায় আধুনিক সুবিধাগুলো পরিদর্শন করেন।