1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম
ময়মনসিংহ মেডিকেলের নতুন ভবনে আগুন, রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন ২০২৬-২৭ শীতকালীন সিজনে বিশ্বজুড়ে নেটওয়ার্ক বাড়াচ্ছে কাতার এয়ারওয়েজ আসিফ মাহমুদের বিরুদ্ধে আওয়ামী নেতাদের পুনর্বাসনের অভিযোগ রাশেদ খাঁনের কলকারখানায় গ্যাস ও বিদ্যুৎ সংকট কাটছে: ব্যবসায়ীদের আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যের ডাক দিলেন হুইপ নিজান দেশে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ১০৩০ পরিবার ও সমাজের সমর্থন পেলে হার মানে সব প্রতিবন্ধকতা: সফলতার গল্প সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথ বেছে নেবে না সরকার: আইনমন্ত্রী এভিয়েশন হাব হিসেবে বাংলাদেশকে গড়ে তোলার পরিকল্পনা, গুরুত্ব দিচ্ছে সরকার

পর্তুগালকে রুখে দিয়ে বিশ্বকাপে স্মরণীয় সূচনা কঙ্গোর

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপের শুরুটা স্মরণীয় করে রাখতে পারলেন না ক্রিস্টিয়ানো রোনাল্ডো। বুধবার গ্রুপ-কে’র প্রথম ম্যাচেই রোনাল্ডোর পর্তুগাল ডিআর কঙ্গোর কাছে পয়েন্ট হারিয়েছে। প্রথমবার বিশ্বকাপে খেলতে এসেই জায়ান্ট পর্তুগালকে ১-১ গোলে রুখে দিয়েছে মধ্য আফ্রিকার দেশ কঙ্গো।  

হুয়াও নেভেসের লিড প্রথমার্ধেই শোধ করেন ইয়োনে উইসা। ১৯৭৪ সালে জায়রে নামে অংশ নেয়া দেশটি ৫২ বছর পর বিশ্বকাপে ফিরেই চমক দেখিয়েছে। তারকা সমৃদ্ধ এবারের পর্তুগাল দলটিকে অনেকেই ফেবারিটের তকমা দিয়েছে। কিন্তু প্রথম ম্যাচের পারফরমেন্সে তারা সমর্থকদের মন জয় করতে পারেনি। 

৪১ বছর বয়সী রোনাল্ডো পুরো ম্যাচেই প্রায় নিষ্প্রভ ছিলেন। আলজেরিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে তার চির প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি যে কারিশমা দেখিয়েছেন তার ধারে কাছেও ছিলেন না সিআর সেভেন। 

ইবোলা মহামারীর কারণে বিশ্বকাপ প্রস্তুতিতে বাধাগ্রস্থ হওয়া কঙ্গোই শেষ হাসি হেসেছে। প্রথম ম্যাচে পর্তুগালের মত শক্তিশালী দলকে রুখে দিয়ে ম্যাচ শেষে তাই তাদের উচ্ছ্বাসটা ছিল একটু বেশি। 

ম্যাচের শুরুটা দারুণ করেছিল পর্তুগাল। ৬ মিনিটে পেড্রো নেটোর নিখুঁত ক্রস থেকে নেভেসের হেড আটকানোর সাধ্য ছিল না কঙ্গোর গোলরক্ষক এমপাসি-এনজাওর। ম্যাচের আধিপত্য নিজেদের করে নিলেও মিডফিল্ড থেকে সহসাই কোন আক্রমণে যেতে পারছিল না পর্তুগাল। উল্টো প্রথমার্ধের ইনজুরি টাইমে দারুণ এক আক্রমণ থেকে গোল করে বসে কঙ্গো। ডান দিক থেকে আর্থার মাসুয়াকুর ক্রস থেকে ফাঁকায় দাঁড়ানো উইসার হেড আটকাতে পারেননি দিয়েগো কস্তা। বিশ্বকাপে কঙ্গোর হয়ে প্রথম গোল দিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন নিউক্যাসলের এই ফরোয়ার্ড। 

সাবেক পর্তুগীজ তারকা ডিফেন্ডার পেপে ভিআইপি স্ট্যান্ডে বসে ম্যাচটি উপভোগ করেছেন। 

ফ্রি ট্রান্সফারে রিয়াল মাদ্রিদে সদ্য যোগ দেয়া বার্নার্ন্ডো সিলভা মূল দলে খেলেছেন। কিন্তু বিরতির পর তাকে বদলী বেঞ্চে উঠিয়ে নেন কোচ রবার্তো মার্টিনেজ। হুয়াও ক্যান্সেলো ওভারহেড কিক জালে জড়ালেও অফাইডের কারণে তা বাতিল হয়ে যায়। দ্বিতীয়ার্ধে কঙ্গো সমান তালে লড়াই করে নিজেদের প্রতিরোধ করেছে। ফ্রান্সিসকো কনসেইকাওর পাস থেকে রোনাল্ডো পুরো ম্যাচের সবচেয়ে সহজ সুযোগটি হাতছাড়া করেন। তার শট পোস্টের বাইরে দিয়ে চলে যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun