1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাজধানীসহ সারাদেশে তীব্র গ্যাস সংকট গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাসের সম্ভাব্য স্থান পরিদর্শন করলেন ভিসি নওগাঁয় ৮২ শিক্ষার্থীকে বাইসাইকেল, ৫৫ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম দেশ গড়ার দায়িত্ব আমাদের সবার : প্রতিমন্ত্রী টুকু ডেপুটি স্পিকারের সহযোগিতায় শিশুর হৃদরোগের সফল অস্ত্রোপচার জাতিসংঘের নেতৃত্বের দৌড়ে ৬ প্রার্থী ইমনের ব্যর্থতার ম্যাচে জয় দিয়ে শুরু লাহোরের চীনে ২০৩১ সালের মধ্যে ঋণ দেওয়া বন্ধের পরিকল্পনা বিশ্বব্যাংকের

বরগুনায় সিভিল সার্জনের নির্দেশে চিকিৎসকদের বিজ্ঞাপন প্রচারে মাইকিং নিষিদ্ধ 

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ২১ জুন, ২০২৬

বরগুনা জেলার বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোকে চিকিৎসকদের রোগী দেখার বিষয়ে মাইকিং করে প্রচারণা চালানো থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এ ধরনের প্রচারণা বন্ধ রাখতে বলা হয়েছে।

সম্প্রতি বরগুনার সিভিল সার্জনের কার্যালয় থেকে জারি করা এক নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়।

নোটিশে বলা হয়েছে, চলতি জুন মাসে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী জেলার কোনো বেসরকারি হাসপাতাল, ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার চিকিৎসকের রোগী দেখার সময়সূচি বা সেবা সংক্রান্ত বিষয়ে মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা চালাতে পারবে না।

নোটিশে আরও উল্লেখ করা হয়, নির্দেশনা অমান্য করে কোনো প্রতিষ্ঠান মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা চালালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জারি করা নোটিশে জেলার সকল বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক, মালিকপক্ষ ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ স্বাক্ষরিত নোটিশের অনুলিপি পরিচালক (স্বাস্থ্য), বরিশাল বিভাগ; জেলা প্রশাসক; পুলিশ সুপার; জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।

স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, চিকিৎসাসেবা সংক্রান্ত প্রচারণায় শৃঙ্খলা বজায় রাখা এবং জনদুর্ভোগ কমানোর লক্ষ্যে এ সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে।

নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় সহযোগিতা করার আহ্বানও জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun