1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

বাগেরহাটে উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ২১ জুন, ২০২৬

জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত ও চলমান প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 

জেলা প্রশাসক গোলাম মো. বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাহ উদ্দিন, পূর্ব সুন্দরবন বাগেরহাট বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম, অতিরিক্ত সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মঞ্জুর রশিদ এবং পরিবেশ অধিদপ্তর বাগেরহাটের উপপরিচালক আসাদুজ্জামান।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জেলার অবকাঠামোগত উন্নয়ন, ধর্মীয় প্রতিষ্ঠানসমূহের উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং জনসেবার মানোন্নয়নে সরকার গৃহীত প্রকল্পসমূহ দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল বিভাগকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি জানান, সুন্দরবনের অভ্যন্তরে অনুষ্ঠিতব্য রাসমেলার পূর্বেই মন্দির নির্মাণের কাজ সম্পন্ন করার উদ্যোগ নেয়া হয়েছে।

জেলা প্রশাসক যাত্রী ছাউনি নির্মাণ, জেলা পরিষদের মিলনায়তন ভবন নির্মাণ, জেলা পরিষদের ভবনের জন্য প্রয়োজনীয় ভূমি অধিগ্রহণ, কবরস্থানের উন্নয়নে বরাদ্দকৃত অর্থের যথাযথ ব্যবহার ও তদারকি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া শরণখোলায় ডাকবাংলো নির্মাণ, জেলা সাংস্কৃতিক ফাউন্ডেশনের সংস্কার, মোংলা সেতু ও মোংলা ফেরি সার্বক্ষণিক সচল রাখার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ফেরি চলাচলের জন্য উপযুক্ত চ্যানেল নির্ধারণের নির্দেশনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থার কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun