1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাজধানীসহ সারাদেশে তীব্র গ্যাস সংকট গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাসের সম্ভাব্য স্থান পরিদর্শন করলেন ভিসি নওগাঁয় ৮২ শিক্ষার্থীকে বাইসাইকেল, ৫৫ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম দেশ গড়ার দায়িত্ব আমাদের সবার : প্রতিমন্ত্রী টুকু ডেপুটি স্পিকারের সহযোগিতায় শিশুর হৃদরোগের সফল অস্ত্রোপচার জাতিসংঘের নেতৃত্বের দৌড়ে ৬ প্রার্থী ইমনের ব্যর্থতার ম্যাচে জয় দিয়ে শুরু লাহোরের চীনে ২০৩১ সালের মধ্যে ঋণ দেওয়া বন্ধের পরিকল্পনা বিশ্বব্যাংকের

পিরোজপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ২২ জুন, ২০২৬

পিরোজপুর পৌরসভার জন্য ২০২৬-২৭ অর্থবছরে ৭৯ কোটি ৪৭ হাজার ৪০০ টাকা বাজেট ঘোষণা করা হয়েছে।

পৌরসভার প্রশাসক মাহমুদুর রহমান মামুন এই প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন। এ উপলক্ষে আজ দুপুর ১২টায় পিরোজপুর পৌরসভার সভা কক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

পৌর প্রশাসক মাহমুদুর রহমান মামুন জানান, প্রস্তাবিত বাজেটে প্রারম্ভিক স্থিতিসহ মোট আয় ধরা হয়েছে ৭৯ কোটি ৪৭ হাজার ৪০০ টাকা। এর মধ্যে মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ৭৬ কোটি ৭৫ লাখ ৯১ হাজার টাকা। এছাড়া বাজেটে ২ কোটি ১৪ লাখ ৫৬ হাজার ৪০০ টাকা উদ্বৃত্ত রাখা হয়েছে। সর্বমোট বাজেটের আকার ৭৯ কোটি ৪৭ হাজার  ৪০০ টাকা।

তিনি বলেন, নাগরিকদের প্রয়োজন ও প্রত্যাশার কথা বিবেচনায় রেখে এই বাজেট প্রণয়ন করা হয়েছে। পৌরসভার চলমান উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি নতুন বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। তিনি পৌর এলাকার সড়ক, ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, সড়কে আলোকায়ন ও অন্যান্য নাগরিক সেবা বৃদ্ধি করার বিষয়ে গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভায় পৌর নির্বাহী কর্মকর্তা বনি আমিন, প্রশাসনিক কর্মকর্তা মো. জামাল হোসেন মল্লিক, সহকারী প্রকৌশলী মো. মেহেদী হাসান এবং হিসাবরক্ষক মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়াও পিরোজপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।  

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun