1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫৪৬ জন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ৫৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে গতকাল বুধবার দিবাগত রাত ১২টা পর্যন্ত পরিচালিত এসব অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ৬১টি মামলা দায়ের হয়েছে। আজ বৃহস্পতিবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারের বিভাগওয়ারী তথ্য

ডিএমপি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৫২ জন, ওয়ারী বিভাগে ৮৬, তেজগাঁওয়ে ৭৪, মতিঝিলে ৬৫, গুলশানে ৪৯, রমনা বিভাগে ৩৬, উত্তরা বিভাগে ৩৫, লালবাগে ৩০ জন এবং মহানগর গোয়েন্দা বিভাগে (ডিবি) ১৯ জন রয়েছেন।

উদ্ধারকৃত মালামাল

  • ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৯টি গুলি
  • ১৩ হাজার ৮৭০টি ইয়াবা বড়ি, ১ কেজি ৯৬০ গ্রাম গাঁজা, ১৪ গ্রাম হেরোইন ও ২১০ বোতল এসকাফ
  • ১টি ম্যাগাজিনসহ খেলনা পিস্তল, ১টি ওয়াকিটকি, ১টি হাতকড়া ও ২টি ডিবির জ্যাকেট
  • ১টি অটোরিকশা, ৩টি মোটরসাইকেল, ১৪টি মুঠোফোন ও ১৩ হাজার ৩০০ টাকা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun