1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম
প্রশাসকদের আন্তরিকতায় ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে গতি এসেছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী একনেকে উঠছে ২,০৮২ কোটি টাকার ‘পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্প’ ভারতের প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন স্ত্রীকে জবাই করে হত্যা: স্বামীর মৃত্যুদণ্ডাদেশ বিনামূল্যে এআই চ্যাটবট চালুর পরিকল্পনা দ. কোরিয়ার ইন্দোনেশিয়ায় শিশু পাচার চক্রের প্রধানের ৭ বছরের কারাদণ্ডাদেশ নতুন কুঁড়ি স্পোর্টস, জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন ভারতে নির্মাণাধীন সুড়ঙ্গ ধসে ৯ জনের মৃত্যু মাদ্রিদে প্রায় ২০ লাখ মানুষের উচ্ছ্বাসে ভাসলেন স্পেনের ফুটবলাররা গায়ানার উপকূলে ফেরি ডুবিতে ২৭ জনের প্রাণহানি, নিখোঁজ ৮৩

লালমনিরহাটে দুই লক্ষাধিক শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ২২ জুন, ২০২৬

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নে  জেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে স্বাস্থ্য বিভাগ। এ কর্মসূচির আওতায় লালমনিরহাট জেলার ২ লাখ ১১ হাজার ৮৭৯ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ৬ থেকে ১১ মাস বয়সী ২২ হাজার ৮০০ শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৮৯ হাজার ৭৯ জন শিশুকে লাল রঙের উচ্চ ক্ষমতাসম্পন্ন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার ১ হাজার ১২৫টি কেন্দ্রে ২ হাজার ২৫০ জন স্বেচ্ছাসেবকের মাধ্যমে এ কার্যক্রম পরিচালনা করা হবে।

আগামী ২৮ জুন ২০২৬, রোববার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলার নির্ধারিত কেন্দ্রগুলোতে বিরতিহীনভাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। শিশুদের পুষ্টি ঘাটতি মোকাবিলা, অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

এ উপলক্ষে আজ বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সাংবাদিক ওরিয়েন্টেশন সভায় ক্যাম্পেইনের প্রস্তুতি ও কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

সভায় বক্তারা বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের সুস্থ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই নির্ধারিত সময়ে শিশুদের নিকটস্থ কেন্দ্রে নিয়ে ক্যাপসুল খাওয়াতে অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়।

লালমনিরহাটের সিভিল সার্জন ডা. আব্দুল হাকিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। এতে অন্যান্যের মধ্যে, লালমনিরহাটের পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো. মোজাম্মেল হক এবং জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun