1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম
জীবননগরে মাদকসহ যুবক আটক, মোটরসাইকেল-মোবাইল ফোন জব্দ বিমানবন্দরে বিশৃঙ্খলা ও মারধরের ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে বরিশালে যাত্রীবেশে অটোরিকশায় শিক্ষককে জিম্মি করে লুটপাট সকালের ঢাকায় বৃষ্টিপাত, আগামীতে আবহাওয়ার পূর্বাভাস কানাডার রকিজ পর্বতমালা: হলিউড ও বলিউডের চিরচেনা সিনেমার সেট নেশন্স লিগে ডেনমার্ককে হারিয়ে পর্তুগালের টানা তৃতীয় জয় সিলেট ও চট্টগ্রাম থেকে তুরস্কের সরাসরি ফ্লাইটের উদ্যোগ ইসরায়েলি নির্বাচনে নেতানিয়াহুর বিষয়ে নীরব থাকলেন ট্রাম্প দখল ও ভাঙচুরের ঘটনায় পদত্যাগ করলেন এমপি মিষ্টি উত্তরাঞ্চলে হৃদরোগ চিকিৎসায় আস্থার প্রতীক দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন

প্রযুক্তি খাতের শেয়ার ঘুরে দাঁড়ানোয় এশিয়ার বাজারে উত্থান, কমেছে তেলের দাম

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

প্রযুক্তি খাতের শেয়ারের নেতৃত্বে মঙ্গলবার এশিয়ার বেশিরভাগ শেয়ারবাজারে উত্থান দেখা গেছে। কয়েক দিনের দরপতনের পর বাজার ঘুরে দাঁড়িয়েছে। তবে ইরান বাহরাইন ও কুয়েতে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় হামলা চালানোর দাবি করলেও তেলের দাম সামান্য কমেছে।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শেয়ার অতিমূল্যায়িত হয়ে পড়ার আশঙ্কায় সাম্প্রতিক লেনদেনে প্রযুক্তি কোম্পানির শেয়ারের দাম কমছিল। বিশেষ করে চিপ নির্মাতা প্রতিষ্ঠানগুলোর শেয়ারে বড় ধরনের দরপতন দেখা যায়।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

তবে সোমবার যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতের শেয়ারগুলোতে উত্থান হয়। এর প্রভাব মঙ্গলবার এশিয়ার বাজারেও পড়ে। এতে জাপানের নিক্কেই সূচক ১ দশমিক ৭৫ শতাংশ এবং দক্ষিণ কোরিয়ার কসপি সূচক ৩ দশমিক ৬ শতাংশ বেড়েছে।

তবে এসপিআই অ্যাসেট ম্যানেজমেন্টের স্টিফেন ইনেস সতর্ক করে বলেছেন, এই বাজার পুনরুদ্ধারকে ‘এআই খাতের মৌলিক অবস্থার বড় ধরনের উন্নতির ফল’ বলে মনে হচ্ছে না।

তিনি বলেন, ‘এআই অবকাঠামোতে বিপুল বিনিয়োগের যৌক্তিকতা প্রমাণ করতে এখন বড় প্রযুক্তি কোম্পানিগুলোর আয়, মুনাফার হার এবং নগদ অর্থ প্রবাহকে সক্ষমতা দেখাতে হবে।’

এই সপ্তাহে টেসলা ও অ্যালফাবেট তাদের আর্থিক ফলাফল প্রকাশ করবে। এরপর আগামী সপ্তাহে মাইক্রোসফট, মেটা, অ্যাপল ও অ্যামাজনের আর্থিক প্রতিবেদন প্রকাশ হওয়ার কথা রয়েছে।

এদিকে, সপ্তাহান্তে নতুন করে সংঘর্ষের পর সোমবার তেলের দাম বেড়েছিল। ওই সময় যুক্তরাষ্ট্র তিন সেনা নিহত এবং একজন সেনাসদস্য নিখোঁজ থাকার কথা জানিয়েছিল।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, মঙ্গলবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বাহরাইন ও কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাসহ যুক্তরাষ্ট্রের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে।

ইয়েমেনে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরাও সোমবার জানিয়েছে, তারা সৌদি আরবের বন্দরগুলো অবরোধ করবে। এতে তেল রপ্তানির ক্ষেত্রে হরমুজ প্রণালী এড়িয়ে যাওয়ার রিয়াদের সক্ষমতা ঝুঁকির মুখে পড়তে পারে।

তবে এমইউএফজির বিশ্লেষক মাইকেল ওয়ান বলেন, ‘বাস্তবে আমরা মনে করি, কোনো ধরনের বিঘ্ন ঘটলেও তা দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম। কারণ, বর্তমানে হুথিদের এ ধরনের কার্যক্রম চালানোর সক্ষমতা সীমিত এবং সৌদি সংশ্লিষ্ট জাহাজ আলাদা করে শনাক্ত করার সক্ষমতাও তাদের নেই।’

তিনি বলেন, ‘বাজারের দৃষ্টিকোণ থেকে এখনো আমাদের ধারণা, সংঘাতের একটি সমাধান হওয়াই সম্ভাব্য পরিস্থিতিÑযদিও পরিস্থিতির উন্নতির আগে আরও অবনতি ঘটতে পারে।’

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার কানাডার অনেক পণ্যের ওপর নতুন করে ৫০ শতাংশ শুল্ক আরোপের আদেশে স্বাক্ষর করেছেন। তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের অ্যালকোহল, গাড়ি ও দুগ্ধজাত পণ্যের ক্ষেত্রে কানাডা ‘বৈষম্যমূলক আচরণ’ করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun