1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের রাষ্ট্রীয় ভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ : অ্যাটর্নি জেনারেল ৫৮ দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি : বাণিজ্য মন্ত্রী  তিস্তার পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে   অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন বোনের সম্পদ ও টাকা আত্মসাৎ করতে সময় নেয়নি আমজাদ হোসেন সরকারি ক্রয়ের ভুয়া আদেশ নিয়ে বিভ্রান্ত না হতে খাদ্য মন্ত্রণালয়ের অনুরোধ ২০২৪-২৫ অর্থবছরে ৩০.৩২ বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স দেশে এসেছে : মন্ত্রী চালের দাম স্থিতিশীল রাখতে সরকার বদ্ধপরিকর : খাদ্য প্রতিমন্ত্রী

ঢাকায় এপসনের জাল পণ্যবিরোধী অভিযান জোরদার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ২২ জুন, ২০২৬

রাজধানীর বিভিন্ন এলাকায় জাল এপসন প্রিন্টিং সরঞ্জামের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান এপসন। ২০২৬ সালে পরিচালিত একাধিক অভিযানে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় ৩৪ হাজারের বেশি নকল কালির বোতল জব্দ করা হয়েছে। একই সঙ্গে জাল পণ্য উৎপাদন ও বিক্রির সঙ্গে জড়িত ৪৮ জনকে আটক এবং ২৭ লাখ ৫০ হাজার টাকার বেশি জরিমানা করা হয়েছে।

আজ এপসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে জাল পণ্যের মোড়ক তৈরির একটি কারখানারও সন্ধান পাওয়া যায়। সেখান থেকে প্রায় ৪৭ হাজার প্যাকেজিং বক্স, আটটি প্রিন্টিং প্লেট এবং এপসনের পণ্যের অনুকরণে তৈরি বিপুল পরিমাণ লেবেল ও অন্যান্য প্যাকেজিং উপকরণ জব্দ করা হয়েছে।

উত্তরা, পল্টন, মিরপুর, সাভার ও নিউ এলিফ্যান্ট রোড এলাকায় পরিচালিত এসব অভিযানে খুচরা বিক্রয়কেন্দ্রের পাশাপাশি জাল কনজ্যুমেবল ও প্যাকেজিং উপকরণ তৈরির কারখানাতেও অভিযান চালানো হয়। এপসনের দাবি, এসব অভিযানের ফলে রাজধানীতে সক্রিয় জাল পণ্য সরবরাহ চক্রের কার্যক্রম উল্লেখযোগ্যভাবে ব্যাহত হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাল প্রিন্টিং সরঞ্জাম ব্যবহারে প্রিন্টের মান নষ্ট হওয়ার পাশাপাশি ডিভাইসের স্থায়িত্ব কমে যেতে পারে। একই সঙ্গে বৈধ ব্যবসা, পরিবেশক নেটওয়ার্ক এবং ব্র্যান্ডের সুনামও ক্ষতিগ্রস্ত হয়।

এ বিষয়ে ঢাকায় এপসনের এক মুখপাত্র বলেন, বাজারে জাল পণ্যের উপস্থিতি গ্রাহকের আস্থা ও ব্যবহার অভিজ্ঞতার জন্য বড় উদ্বেগের বিষয়। স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাপানভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান এপসন মেধাস্বত্ব সুরক্ষা, জাল পণ্য প্রতিরোধ এবং গ্রাহকদের কাছে আসল পণ্য পৌঁছে দিতে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে কাজ চালিয়ে যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun