1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের রাষ্ট্রীয় ভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ : অ্যাটর্নি জেনারেল ৫৮ দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি : বাণিজ্য মন্ত্রী  তিস্তার পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে   অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন বোনের সম্পদ ও টাকা আত্মসাৎ করতে সময় নেয়নি আমজাদ হোসেন সরকারি ক্রয়ের ভুয়া আদেশ নিয়ে বিভ্রান্ত না হতে খাদ্য মন্ত্রণালয়ের অনুরোধ ২০২৪-২৫ অর্থবছরে ৩০.৩২ বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স দেশে এসেছে : মন্ত্রী চালের দাম স্থিতিশীল রাখতে সরকার বদ্ধপরিকর : খাদ্য প্রতিমন্ত্রী

বোনের সম্পদ ও টাকা আত্মসাৎ করতে সময় নেয়নি আমজাদ হোসেন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

শিমুলিয়া ইউনিয়নের কলতাসুতি গ্রামের মৃত: হেলাল উদ্দিন প্রমানিকের মেয়ে পারভীন আক্তার  বড় ভাই আমজাদ হোসেনকে বিশ্বাস করে  বাবার সম্পত্তির বিক্রিয়কৃত টাকা ও সারাজীবনের  জমানো  টাকায়  একটি পাকা ঘরের আশায়  আপন মেজো ভাইকে দিয়ে ছিলো, যার  পরিমাণ বিশ লক্ষ টাকা ও গচ্ছিত রেখে ছিলো আরো পাঁচ লক্ষ টাকা ( সর্বমোট পঁচিশ লক্ষ টাকা )  অর্থ আত্মসাধ ও জোর করে উচ্ছেদের অভিযোগ করলেন ভুক্তভোগী পারভীন আক্তার আশুলিয়া থানায় জিডি সংবাদ সম্মেলন করেও মিলছে না  প্রতিকার ।

‎ঘরের কাজ শেষ না করেই বড় ভাই আমজাদ হোসেন বিধবা ছোট বোন পারভীনকে গোঁজামিল দেওয়া শুরু করলে পারভীন আক্তারের সন্দেহ হয়, আপন ভাইয়ের কাছে হিসাব চাওয়াতে সম্পর্ক বদলে যাওয়ার রুপ নেয়,    শুরু হয় পারভীন আক্তারের উপর আমজাদ হোসেন ও তার স্ত্রী শালিকা সহ  অমানুষিক নির্যাতন
‎নাবালক ছেলেকে নিয়ে বিধবা পারভীন আক্তার অসহায় হয়ে পরে।

‎দিনের পর দিন পারভীন আক্তার ও তার সন্তানের প্রতি নির্যাতন ভংয়কর রুপ ধারণ করে এক সময়ে আমজাদ হোসেন তার স্ত্রী ও শালীকা সহ ছোট বোন ও এতিম ভাগীনাকে গভীর রাতে বসত বাড়ী থেকে উচ্ছেদের পরিকল্পনা করে বৈদ্যুতিক সংযোগ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে ঘটনার তারিখ
‎( ৫/৬/২০২৬ ইং )  এবং বিধবা  ছোট বোনকে  দেশিও অস্ত্র দিয়ে তার স্ত্রী ও শালীকা সহ আঘাত করতে চাইলে প্রাণে বাঁচতে পারভীন আক্তার দৌড়ে  ঘরে গিয়ে লুকায় কিন্তু তাতেও রেহাই নেই ঘরের বাহির থেকে তালা বদ্ধ করে রাখা হয়,  এতেও বড় ভাই ক্ষ্যান্ত না হয়ে দরজা ভাঙ্গার চেস্টা করে ঔ অবস্থায়  সন্তান ও নিজের প্রাণ বাঁচাতে জরুরি সেবা ৯৯৯ ফোন করে আশুলিয়া থানা পুলিশের দ্বারা প্রাণে বেঁচে যায়,     রাত ১ টার সময় এই ঘটনা জানতে পেরে পারভীন আক্তারকে উদ্ধারে বড় বোন দুলা ভাই ভাগিনী  ঘটনা স্থলে আসে এবং তাকে উদ্ধার করে বাসায় নিয়ে যায় ।

‎এ বিষয়ে পারভীন আক্তারের প্রতিবেশী নাম বলতে অনিচ্ছুক কথা বললে  জানায় আমজাদ হোসেন দীর্ঘ দিন যাবৎ ছোট বোন ও এতিম ভাগীনার সম্পত্তি জোর করে দখলের পায়তারা করে আসছে এবং ষড়যন্ত্র  ধারাবাহিক ভাবে চালিয়ে যাচ্ছে,  আমজাদ হোসেনের ক্ষমতার উৎস্য নিয়ে প্রশ্ন করলে বের হয়ে আসে আরেক অযানা তথ্য  আমজাদ হোসেন ক্ষমতা লোভী ও টাকার লোভী আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ  এখন আবার জামায়েত ইসলামী,  এক সময়ে ঢাকা ১৯ আসনের সাভার আশুলিয়ার  আওয়ামিলীগের  এমপি সাইফুল ইসলামের বিশ্বস্ত  কর্মী আজ জামায়েত ইসলামীর কর্মী।

‎প্রতিবেশীর দেওয়া তথ্য অনুযায়ী অনুসন্ধানে বের হয়ে আসে আমজাদ হোসেনের অযানা তথ্য আশুলিয়া ও কাশিমপুর থানায় একাধিক মামলা রয়েছে তার নামে

‎মামলা গুলো হলো :

‎১. গাজীপুর এর  কাশিমপুর থানা এফআইআর নং-  ৪ তাং ৩ মার্চ ২০২৪

‎২.  গাজীপুর এর জয়দেবপুর থানা এফআইআর নং- ১০৩ তাং ১৯ আগস্ট ২০১৮

‎৩. গাজীপুর এর জয়দেবপুর থানা এফআইআর নং- ৭৫ তাং ১৩ ফেব্রুয়ারী ২০১৮

‎৪. গাজীপুর এর জয়দেবপুর থানা এফআইআর নং – ৬৬ তাং ১২ ফেব্রুয়ারী ২০১৮

‎৫.  ঢাকা এর আশুলিয়া থানা এফআইআর নং- ৩৮ তাং ১৪ ফেব্রুয়ারী ২০২৩

‎৬.  ঢাকা এর আশুলিয়া থানায় জিডি নং- ৫০৫ তাং ৬/৬/২০২৬

‎পারভীন আক্তার জানায় এক কাপড়ে এতিম ছেলেকে নিয়ে বড় বোনের বাসায় উঠেছি পরিস্থিতির শিকার হয়ে আশুলিয়া থানায় জিডি করেছি জিডি নং-৫০৫  তন্দন্তে এস আই সাইফুল ইসলাম এসে ছিলো আমরা ৫ ভাই বোন বসেছিলাম কিন্তুু লাভ হয়নি আমজাদ হোসেন  জামায়েত ইসলামির রাজনৈতিক  কর্মকাণ্ডের সাথে জড়িত থাকায়  অদৃশ্য শক্তি  কাজ করছে। 

‎আশুলিয়া থানার এস আই সাইফুল ইসলামের সাথে কথা বললে জানায় বারবার চেস্টা  পর ও  সমাধানে আসা সম্ভব হয়নি যেহেতু ভাই বোনের সম্পর্ক  কিন্তুু   না পারভীন আক্তারের ইচ্ছে থাকলেও আমজাদ হোসেনের কোন প্রকার ইচ্ছে  ছিলোনা,   বিষয়টি নিয়ে উর্ধতন কর্মকর্তার সাথে কথা বলে  আইনী ভাবে পারভীন আক্তারকে সর্বোচ্চ সেবা নিশ্চিত করা  হবে এবং আইনী প্রক্রিয়া চলমান রয়েছে যা প্রসিকিউশন দাখিল করে আদালতে প্রেরণ করা হয়েছে।


‎ঘটনাটি  নিয়ে পারভীন আক্তারের বড় বোন ও দুলা ভাইয়ের সাথে কথা বলে জানা যায় তার  মার সম্পত্তিতে বসত বাড়ী নির্মাণ করে পারভীন আক্তার দীর্ঘ দিন যাবৎ বসবাস করে আসছে ঔ বসত বাড়ী থেকে পারভীন আক্তার কে উচ্ছেদের মিশনে নেমেছে আমজাদ হোসেন এর আগেও এমন ঘটনা ঘটিয়েছে আমজাদ হোসেন , এটা তার দীর্ঘ পরিকল্পনা, পারভীন আক্তারের বড় বোন বলে  মায়ের সম্পত্তি আমরা ৫ ভাই বোন মালিক তিনি কাউকে লিখে দিয়ে যায়নি আমজাদ হোসেন একা ভোগ করার লক্ষে স্ত্রী ও শালীকা সহ পারভীন আক্তারের উপর নির্যাতন করে যাচ্ছে আমি এই ঘটনার সুষ্ঠ বিচার চাই।

‎পারভীন আক্তার জানান আমার এতিম সন্তানটার ভবিষ্যৎটা নষ্ট হয়ে গেলো টাকা ও হারালাম বসতবাড়ি ছাড়াও হলাম আবার সন্তানের জীবনটা হুমকির  মুখে এ বছর আমার সন্তানের  এস,এস, সি পরীক্ষা,   টাকা  থাকলে নাকি আইন পকেটে থাকে এমনটায় বলছে আমজাদ হেসেন কেঁদে কেঁদে বলেন পারভীন আক্তার  ।

‎সব হাড়িয়ে ছেলেকে নিয়ে রাস্তায় যখন পারভীন আক্তার এলাকাবাসীর উদ্বেগ কি হবে পারভীন আক্তারের আজও কি এর ন্যায় বিচার মিলবে  না জেগে থেকে ঘুমের অভিনয় চলবে ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun