1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ, মালাক্কাসহ গুরুত্বপূর্ণ প্রণালীগুলো শতাব্দীর পর শতাব্দী ধরে ভূরাজনৈতিক উত্তেজনার কেন্দ্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও ভাষা সংরক্ষণে কাজ করছে সরকার : ডেপুটি স্পিকার স্থায়ী বাঁধ নির্মাণে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা গঙ্গাচড়াবাসীর রাঙ্গামাটিতে বন্যাদুর্গত প্রতিবন্ধী পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ উত্তর আমেরিকায় বিশ্বকাপ ফাইনাল দেখেছেন ৬ কোটিরও বেশি দর্শক পিঁপড়া দিয়ে তৈরি শরবত পরিবেশন: দক্ষিণ কোরিয়ার রেস্তোরাঁ মালিকের কারাদণ্ডের ঝুঁকি ২০২৬-২৭ করবর্ষের ই-রিটার্ন সেবা চালু, জুলাই-সেপ্টেম্বরে রিটার্ন দিলে ৫ শতাংশ প্রণোদনা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন, ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সাক্ষাৎ বাগেরহাটে শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিতে সংবাদ সম্মেলন

খুলনায় উদ্ধারকৃত ৫০টি মোবাইল প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর 

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক উদ্ধারকৃত হারিয়ে যাওয়া ৫০ টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় খুলনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সংশ্লিষ্টদের হাতে মোবাইল সেটগুলো তুলে দেওয়া হয়। 

খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-(সেবা) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি উদ্ধারকৃত ৫০টি মোবাইল ফোন সংশ্লিষ্ট মালিকদের হাতে তুলে দেন।

এ সময় পুলিশ সুপার মোবাইল ফোন হারানো বা চুরি হওয়ার সঙ্গে সঙ্গে নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার জন্য সবাইকে পরামর্শ দেন। তিনি প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে খুলনা জেলা পুলিশের পেশাদার, দক্ষ ও আন্তরিক ভূমিকার কথা উল্লেখ করে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং সাইবার অপরাধ দমনে বাংলাদেশ পুলিশ সর্বদা সচেষ্ট ও তৎপর রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। হারানো মোবাইল ফিরে পেয়ে সংশ্লিষ্টরা পুলিশকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আনিসুজ্জামান,  অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আবির সিদ্দিকী শুভ্র, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) অপু মন্ডল প্রমুখ। এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun