1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ, মালাক্কাসহ গুরুত্বপূর্ণ প্রণালীগুলো শতাব্দীর পর শতাব্দী ধরে ভূরাজনৈতিক উত্তেজনার কেন্দ্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও ভাষা সংরক্ষণে কাজ করছে সরকার : ডেপুটি স্পিকার স্থায়ী বাঁধ নির্মাণে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা গঙ্গাচড়াবাসীর রাঙ্গামাটিতে বন্যাদুর্গত প্রতিবন্ধী পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ উত্তর আমেরিকায় বিশ্বকাপ ফাইনাল দেখেছেন ৬ কোটিরও বেশি দর্শক পিঁপড়া দিয়ে তৈরি শরবত পরিবেশন: দক্ষিণ কোরিয়ার রেস্তোরাঁ মালিকের কারাদণ্ডের ঝুঁকি ২০২৬-২৭ করবর্ষের ই-রিটার্ন সেবা চালু, জুলাই-সেপ্টেম্বরে রিটার্ন দিলে ৫ শতাংশ প্রণোদনা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন, ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সাক্ষাৎ বাগেরহাটে শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিতে সংবাদ সম্মেলন

নাটোরে তিন দিনব্যাপী আম প্রদর্শনী ও ফল মেলা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

‘করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস’- এই প্রতিপাদ কে সামনে রেখে আজ থেকে জেলায় তিন দিনব্যাপী আম প্রদর্শনী ও ফল মেলা শুরু হয়েছে। 

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় কানাইখালী মিনি স্টেডিয়ামে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ফলের মাধ্যমে বৈচিত্র্যময় হয় মানুষের খাদ্যাভ্যাস। পাশাপাশি ফল বিভিন্ন প্রয়োজনীয় ভিটামিন, খনিজ, এন্টিঅক্সিডেন্ট এবং ফাইবারের অসাধারণ উৎস। নিয়মিত ফল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। তাই নিয়ম করে সকল ঋতুতে দেশীয় মৌসুমী ফল খেতে হবে। ফলের উৎপাদন বৃদ্ধিতে বাড়ির আঙিনায় বা ছাদে এবং সম্ভাবনাময় সকল ক্ষেত্রে ফলের গাছ রোপন করতে হবে।

ফলের বাজার সম্প্রসারণ ও সংরক্ষণ, গবেষণার মাধ্যমে দেশীয় ফলের সময়কাল সম্প্রসারণ, ফল গাছের চারার কেনাবেচায় ন্যায্যমূল্য নিশ্চিত করার ওপর বক্তারা গুরুত্বারোপ করেন। ফল মেলার মাধ্যমে দেশীয় ফলের সাথে নতুন প্রজন্মের মেলবন্ধন তৈরি হবে বলেও বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপ পরিচালক মো. হাবিবুল ইসলাম খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল হায়াত, আনসার ও ভিডিপি’র জেলা কমান্ডর খন্দকার মাহবুব এবং আদর্শ ফলচাষী আল আমিন। 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক (উদ্যান) শামসুন্নাহার ভূঁইয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।
মেলায় ১৪ ধরণের প্রচলিত ও ২৩ ধরণের অপ্রচলিত দেশীয় ফল এবং ২৫ জাতের আম ১১টি স্টলের মাধ্যমে প্রদর্শিত হচ্ছে। এছাড়া নাটোরের ঐতিহ্যবাহী ভেষজ পল্লীর বিভিন্ন ভেষজ উপকরণ বিক্রি করা হচ্ছে মেলাতে। এছাড়া ফল গাছের চারাও বিক্রি হচ্ছে মেলাতে। 

প্রদর্শনী প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun