1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাজধানীসহ সারাদেশে তীব্র গ্যাস সংকট গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাসের সম্ভাব্য স্থান পরিদর্শন করলেন ভিসি নওগাঁয় ৮২ শিক্ষার্থীকে বাইসাইকেল, ৫৫ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম দেশ গড়ার দায়িত্ব আমাদের সবার : প্রতিমন্ত্রী টুকু ডেপুটি স্পিকারের সহযোগিতায় শিশুর হৃদরোগের সফল অস্ত্রোপচার জাতিসংঘের নেতৃত্বের দৌড়ে ৬ প্রার্থী ইমনের ব্যর্থতার ম্যাচে জয় দিয়ে শুরু লাহোরের চীনে ২০৩১ সালের মধ্যে ঋণ দেওয়া বন্ধের পরিকল্পনা বিশ্বব্যাংকের

ব্যক্তিগত আক্রোশের ঘটনার ভিডিও দিয়ে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার: বাংলাফ্যাক্ট

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

ব্যক্তিগত আক্রোশের একটি ঘটনার ভিডিও ছড়িয়ে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানোর অপচেষ্টা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, ‘এমপির সংবর্ধনা অনুষ্ঠানের জন্য চাঁদা না পেয়ে ফার্মেসি দোকানিকে পিটিয়ে হত্যা করলেন বিএনপি নেতা’- এমন দাবি করে একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে।

তবে যাচাই-বাছাই করে বাংলাফ্যাক্ট দেখেছে, দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

প্রকৃতপক্ষে, গত ১৯ জুন মেহেরপুর জেনারেল হাসপাতালের গেটে ব্যক্তিগত আক্রোশের জেরে এক ফার্মেসির মালিক অন্য একটি ফার্মেসির কর্মচারীর ওপর হামলা করেন। ভাইরাল ভিডিওটি ওই ঘটনারই।

হামলার শিকার ব্যক্তি মাইশা ফার্মেসির কর্মচারী এবং হামলাকারী সোনালী ফার্মেসির মালিক। ভুক্তভোগী বাংলাফ্যাক্টকে বলেন, ‘এ ঘটনায় কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। ব্যক্তিগত আক্রোশ থেকে সোনালী ফার্মেসির মালিক আমার ওপর হামলা করেছে।’

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলোর মতে, চব্বিশের গণঅভ্যুত্থানের পর দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজে বাংলাদেশকে ঘিরে ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে।

সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে নির্বাচিত বিএনপি সরকারের বিরুদ্ধে গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টাও শনাক্ত করা হচ্ছে।

বাংলাফ্যাক্ট হলো পিআইবির ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম। প্রতিষ্ঠানটি নিয়মিত ভুল, বিভ্রান্তিকর ও ভুয়া তথ্য যাচাই করে প্রকৃত তথ্য তুলে ধরে। একই সঙ্গে গণমাধ্যম ও সংবাদবিষয়ক গবেষণাও পরিচালনা করে।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল ও বিভ্রান্তিকর তথ্য শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট। গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে প্রতিষ্ঠানটি কাজ করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun