1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের রাষ্ট্রীয় ভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ : অ্যাটর্নি জেনারেল ৫৮ দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি : বাণিজ্য মন্ত্রী  তিস্তার পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে   অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন বোনের সম্পদ ও টাকা আত্মসাৎ করতে সময় নেয়নি আমজাদ হোসেন সরকারি ক্রয়ের ভুয়া আদেশ নিয়ে বিভ্রান্ত না হতে খাদ্য মন্ত্রণালয়ের অনুরোধ ২০২৪-২৫ অর্থবছরে ৩০.৩২ বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স দেশে এসেছে : মন্ত্রী চালের দাম স্থিতিশীল রাখতে সরকার বদ্ধপরিকর : খাদ্য প্রতিমন্ত্রী

কুষ্টিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের হেলপার নিহত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

জেলার ভেড়ামারা উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের হেলপার মনির হোসেন (২১) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের দশ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মনির হোসেন বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার সুরুজ আলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের দশ মাইল এলাকায় পৌঁছালে ট্রাকটির সামনের চাকা হঠাৎ ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি বিপরীত দিক থেকে আসা কুষ্টিয়াগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ট্রাকের হেলপার মনির হোসেন মারা যান।

এ ঘটনায় আহত তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের চিকিৎসা চলছে।

কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বাপসস’কে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun