1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
এমআরপি যুগের ইতি: ডিসেম্বরের মধ্যে শতভাগ ই-পাসপোর্ট সেবার লক্ষ্য সরকারের গভীর সমুদ্রে নতুন এলএনজি টার্মিনাল ও ২৬ ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানের উদ্যোগ উন্নয়ন প্রকল্পের ব্যয় ও মেয়াদ বৃদ্ধি রোধে কঠোর অবস্থানে সরকার মায়ের চেয়ে আপন কেউ নেই, মায়ের জন্য দোয়া চাইলেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন আয়কর রিটার্নে ভুল মানেই কর ফাঁকি নয়: জরিমানা আরোপে এনবিআরের নতুন নির্দেশনা দুই সরকারি প্রতিষ্ঠানে ৮৪ জনকে নিয়োগের জন্য পিএসসির সাময়িক মনোনয়ন নির্ঘুম রাতের কাব্যময় মুহূর্ত: এক দীর্ঘ কবিতার মুগ্ধতা ও ক্লান্তি শাহজালাল বিমানবন্দরে গার্মেন্টস ফেব্রিকের আড়ালে ১,৬৫৫টি দামি মোবাইল জব্দ পরিবেশদূষণ রোধে কঠোর অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর: পলিথিন ও প্লাস্টিক ব্যবহারে জিরো টলারেন্স মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়াল ব্রেন্ট ক্রুড অয়েলের দাম

তীব্র তাপপ্রবাহে ফ্রান্সে বিদ্যুৎহীন ৬৮ হাজার বাড়ি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ২৪ জুন, ২০২৬

ইউরোপের রেকর্ড তাপপ্রবাহের মধ্যে ফ্রান্সের উত্তর-পশ্চিমাঞ্চলে প্রায় ৬৮ হাজার বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। 

চলমান চরম আবহাওয়ার কারণে দেশটিতে এটিই প্রথম বড় ধরণের বিদ্যুৎ বিপর্যয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিদ্যুৎ গ্রিডের একটি ট্রান্সফরমারে সমস্যার কারণে এ বিপর্যয় ঘটে। 

ফিনিস্তের উপকূলীয় বিভাগের প্রশাসন এক বিবৃতিতে জানায়, অতিরিক্ত তাপমাত্রার সঙ্গে এ ঘটনার সম্পর্ক রয়েছে। তবে এতে কেউ মারাত্মকভাবে অসুস্থ হয়নি। 

ফ্রান্সের রেন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

প্রশাসন জানায়, মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টার দিকে ব্রিটানি অঞ্চলের কুইম্পার শহরের কাছে এরগে-গাবেরিক এলাকায় এ ঘটনা ঘটে।

ফ্রান্সের বিদ্যুৎ গ্রিড পরিচালনাকারী সংস্থা আরটিই ও এনেডিসের কর্মীরা রাতে কাজ করে সমস্যা সমাধানের চেষ্টা করেছেন। তবে বুধবার দিনের শেষের আগে পুরোপুরি বিদ্যুৎ সংযোগ ফিরবে না বলে আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার রাত নাগাদ ফ্রান্সের বিদ্যুৎ নেটওয়ার্কের সর্বোচ্চ ১ লাখ ৬ হাজার গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েন। তীব্র তাপপ্রবাহের কারণে দেশটি সবচেয়ে গরম দিনের রেকর্ড করেছে।

বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান আরটিই বলেছে, ‘প্রযুক্তিগত কারণে দিনের মধ্যে ক্ষতিগ্রস্ত বাড়িগুলোতে বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হবে না। বুধবার দিনের শেষ নাগাদ সবচেয়ে দ্রুত সংযোগ দেওয়া যেতে পারে।’

বুধবার ফিনিস্তেরসহ ফ্রান্সের ৫৮টি বিভাগে চরম তাপপ্রবাহের সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি রয়েছে। 

ব্রিটানি থেকে প্যারিস অঞ্চল পর্যন্ত বুধবার তাপমাত্রা ৩৯ থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, বায়ুমণ্ডলীয় ও বায়ুপ্রবাহের এমন কিছু পরিস্থিতির কারণে এ চরম আবহাওয়া তৈরি হয়েছে, যা কয়েক দিন ধরে গরম বাতাসকে আটকে রাখছে। 

বৈশ্বিক উষ্ণায়নের কারণে পরিস্থিতি আরও তীব্র হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun