1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাইভেটকারে মিলল ৫৪৯ বোতল এসকাফ, চালক আটক ঠাকুরগাঁওয়ে জেলা রেজিস্ট্রার হেলাল উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির তদন্তে ‘লুকোচুরি’, অভিযুক্তকে রক্ষায় কৌশলের অভিযোগ কাউন্সিলর নয় জনগণের সেবক হয়ে কাজ করে যেতে চাই বিভিন্ন দাবি বাস্তবায়নে জনতা ব্যাংকের এমডির সঙ্গে জিয়া পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাক্ষাৎ কাশিমপুরে চাঁদার টাকা না দেওয়ায় জমির বাউন্ডারি ভাঙচুর ও লাখ টাকার মালামাল লুট গাজীপুর কাশিমপুরে প্রবাসী নাছিমা আক্তারেকে প্রাণে মেরে ফেলার হুমকি থানায় অভিযোগ শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় গ্রেফতার দেখানো হলো রাশেদ খান মেননকে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা: তেলের দাম বেড়েছে ভারত-ভিত্তিক সংঘবদ্ধ অপরাধচক্রের বিরুদ্ধে আন্তর্জাতিক অভিযানে গ্রেফতার ২৪  সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগের রায় কাল

বাজেটে বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা মোকাবিলায় বিশেষ প্রস্তুতি : অর্থমন্ত্রী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ২৪ জুন, ২০২৬

বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ এবং বহিঃখাতের সম্ভাব্য চাপ মোকাবিলায় ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সরকার কয়েকটি বিশেষ প্রস্তুতির ব্যবস্থা রেখেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

আজ সংসদে চাঁদপুর-২ আসনের সরকারি দলের সদস্য মো. জালাল উদ্দিনের টেবিলে উপস্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, বৈদেশিক খাতের স্থিতিশীলতা বজায় রাখতে রপ্তানি বহুমুখীকরণ ও রপ্তানি বৃদ্ধি, রেমিট্যান্স প্রবাহ সম্প্রসারণ এবং অপ্রয়োজনীয় আমদানি নিয়ন্ত্রণের মাধ্যমে বৈদেশিক লেনদেনের ভারসাম্য রক্ষার কৌশল গ্রহণ করা হয়েছে। পাশাপাশি বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করে টাকার বিনিময় হার স্থিতিশীল রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি জানান, মধ্যপ্রাচ্য সংকটের কারণে জ্বালানি, এলএনজি ও সারের আন্তর্জাতিক মূল্যবৃদ্ধির সম্ভাব্য প্রভাব মোকাবিলায় জ্বালানি উৎস বহুমুখীকরণ, দেশীয় গ্যাস অনুসন্ধান জোরদার, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন এবং প্রয়োজনীয় ক্ষেত্রে ভর্তুকি সহায়তা অব্যাহত রাখার পরিকল্পনা বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বহিঃখাতের ঝুঁকি মোকাবিলায় সরকার ‘থ্রি-আর স্ট্র্যাটেজি’ অনুসরণ করছে বলেও উল্লেখ করেন অর্থমন্ত্রী। এ কৌশলের আওতায় পুনরুদ্ধার পর্যায়ে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা, উত্তরণ পর্যায়ে রপ্তানি বহুমুখীকরণ ও বহিঃখাতকে শক্তিশালী করা এবং পুনর্গঠন পর্যায়ে উৎপাদনশীল ও প্রতিযোগিতামূলক অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

অর্থমন্ত্রী আরও বলেন, মধ্যপ্রাচ্য বাংলাদেশের প্রবাসী কর্মীদের প্রধান গন্তব্য হওয়ায় সেখানে দীর্ঘস্থায়ী অস্থিরতা কর্মসংস্থান ও প্রবাসী আয়প্রবাহে প্রভাব ফেলতে পারে। এ কারণে নতুন শ্রমবাজার সৃষ্টির ওপর সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। বিকল্প শ্রমবাজার হিসেবে রাশিয়া, পর্তুগাল, রোমানিয়া, ব্রাজিল, গ্রিস, সার্বিয়া এবং নর্থ মেসিডোনিয়া-র সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া দীর্ঘদিন বন্ধ থাকা মালয়েশিয়া, ওমান, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত-এর শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া শুরু হয়েছে বলে তিনি জানান।

রেমিট্যান্স প্রবাহ ধরে রাখতে বৈধ চ্যানেলে পাঠানো অর্থের ওপর বিদ্যমান ২ দশমিক ৫ শতাংশ প্রণোদনা অব্যাহত রাখা হবে এবং বহিঃখাতের সম্ভাব্য চাপ মোকাবিলায় সতর্কতামূলক পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে বলে অর্থমন্ত্রী উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun