1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
শুভেন্দু অধিকারীর পাঁচ মাসে কেন হতাশ পশ্চিমবঙ্গের মানুষ? তারেক সরকারের সামনে বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন কূটনৈতিক পরীক্ষা শাহজালালে বিমানের ফ্লাইটে শতাধিক স্বর্ণের বার জব্দ মধ্যপ্রাচ্যে সম্মিলিত নিরাপত্তা ব্যবস্থা গড়ার ডাক দিলেন কাতারের আমির কুড়িগ্রামের কৃষি উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন স্ট্যান্ড রিলিজ এশিয়ান গেমসে নতুনদের নিয়ে শ্রীলঙ্কার পরীক্ষা-নিরীক্ষা অদিতি-সিদ্ধার্থর অন্তরঙ্গ দৃশ্যে কেন বডি ডাবল নেননি পরিচালক ময়মনসিংহে অস্তিত্ব সংকটে উচাখিলা কাচারি বাড়ি: সংস্কারের দাবি পুজোর ছুটিতে বিমান ভাড়া নিয়ন্ত্রণের পথে হাঁটছে না ভারত মধ্যপ্রাচ্যের ১০ দেশে মার্কিন নাগরিকদের জন্য উচ্চ সতর্কতা

শেরপুর পৌরসভার জন্য ৭১ কোটি টাকার বাজেট ঘোষণা 

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ২৪ জুন, ২০২৬

শেরপুর পৌরসভার জন্য চলতি ২০২৬-২৭ অর্থ বছরে ৭০ কোটি ৮০ লক্ষ ৯০ হাজার ১৯১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা আজ দুপুরে পৌরসভার সভাকক্ষে জেলার গণমাধ্যম কর্মী ও স্টেকহোল্ডারদের নিয়ে অনুষ্ঠিত এক সভায় এই বাজেট ঘোষণা করেন । 

তিনি জানান, এ বাজেটে রাজস্ব খাত থেকে আয় ধরা হয়েছে ২২ কোটি ৩৪ লক্ষ ৬৩ হাজার ৫১৯ টাকা ও ব্যয় ধরা হয়েছে ২০ কোটি ৪৬ লক্ষ ১৫ হাজার টাকা। এছাড়া এডিপি, আইইউজিআইপি, সিআরডিপি ও মূলধনসহ আয় ধরা হয়েছে ৪৮ কোটি ৪৬ লক্ষ ২৬ হাজার ৬৭২ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৩৫ কোটি ৫২ লক্ষ ৩৫ হাজার টাকা।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পৌরসভার নির্বাহী কর্মকর্তা আবু লায়েছ মো. বজলুল করিম, সহকারী প্রকৌশলী মো. খোরশেদ আলম, কৃষি বিভাগের উপপরিচালক মো. সাখাওয়াত হোসেন, শেরপুর ডায়বেটিস সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, বিএনপি নেতা আব্দুল আউয়াল চৌধুরী, জামায়াত নেতা মাওলানা আব্দুল বাতেন এবং প্রেসক্লাবের সভাপতি কাকন রেজাসহ পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun