1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম
২০২৮ সালের মধ্যে এ৩৮০ উড়োজাহাজ অবসরে পাঠাচ্ছে কান্তাস এয়ারওয়েজ প্রেক্ষাপট: তিক্ততা ভুলে কাতারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চায় ইরান চাঁপাইনবাবগঞ্জে মরা পাগলা নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মর্মান্তিক মৃত্যু নভেম্বরে তুরস্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাকেরগঞ্জে বেহাল সংযোগ সড়ক: মৃত্যুঝুঁকিতে চলাচল, স্থায়ী সমাধানের দাবি এলাকাবাসীর শরীরী ভাষা দেখে কি সত্যিই মিথ্যাবাদী চেনা সম্ভব? কী বলছে বিজ্ঞান আতলেতিকো মাদ্রিদে বন্দি হুলিয়ান আলভারেজ: স্বপ্নপূরণের পথে বাধা কেন এই তারকা? সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাতজনের জানাজা সম্পন্ন পশ্চিমবঙ্গে নতুন বিমানবন্দর ও বন্দর নির্মাণের উদ্যোগ: যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের পরিকল্পনা লিবিয়ার শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে সাদ্দাম হাফতারের সঙ্গে কাতারের প্রতিমন্ত্রীর বৈঠক

আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের বড় ভাই পরিচয়ে চাকরি/কাজ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে দুই প্রতারককে আটক করা হয়েছে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

অভিযোগ অনুযায়ী, আলমডাঙ্গার বাসিন্দা হেলাল নামের এক ব্যক্তি চুয়াডাঙ্গা পৌর এলাকার মুসলিমপাড়ার বাসিন্দা রাসেল আলীর সঙ্গে পরিচয় করে দেন কুষ্টিয়ার হরিনারায়নপুর এলাকার জাহিদুল ইসলাম ডাবলুর, যিনি নিজেকে জেলা প্রশাসকের বড় ভাই হিসেবে পরিচয় দেন। প্রতারক চক্রের সদস্যদের প্রলোভনে রাসেল আলী বিভিন্ন সময়ে মোট ৫৬ হাজার টাকা প্রদান করেন। পরবর্তীতে আরও ৫০ হাজার টাকা দাবি করলে স্থানীয়দের সন্দেহের ভিত্তিতে জাহিদুল ইসলাম ডাবলু ও কালু মণ্ডলকে আটক করে আলমডাঙ্গা থানায় সোপর্দ করা হয়। এ সময় চক্রের অপর দুই সদস্য হেলাল ও তফসের পালিয়ে যায়। ভুক্তভোগীর বাড়ি ও ঘটনাস্থল চুয়াডাঙ্গা সদর থানাধীন হওয়ায় পরবর্তীতে গ্রেফতারকৃতদের সদর থানায় স্থানান্তর করা হয়।
পলাতক আসামিদের গ্রেপ্তার এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

জেলা প্রশাসকের আত্মীয় কিংবা অন্য কোনো ভুয়া পরিচয় দিয়ে কারও সঙ্গে আর্থিক বা অন্যান্য লেনদেন করা সম্পূর্ণ বেআইনি ও শাস্তিযোগ্য অপরাধ।” এবিষয়ে সকলকে সতর্ক করা যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun