1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ইরানসহ আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ার আহ্বান কাতারের প্রধানমন্ত্রীর মানবাধিকার সংস্কারে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের সিদ্ধিরগঞ্জে বাসে অগ্নিকাণ্ড যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক: শি জিনপিংয়ের সফরের পাঁচ গুরুত্বপূর্ণ ইস্যু শুভেন্দু অধিকারীর পাঁচ মাসে কেন হতাশ পশ্চিমবঙ্গের মানুষ? তারেক সরকারের সামনে বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন কূটনৈতিক পরীক্ষা শাহজালালে বিমানের ফ্লাইটে শতাধিক স্বর্ণের বার জব্দ মধ্যপ্রাচ্যে সম্মিলিত নিরাপত্তা ব্যবস্থা গড়ার ডাক দিলেন কাতারের আমির কুড়িগ্রামের কৃষি উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন স্ট্যান্ড রিলিজ এশিয়ান গেমসে নতুনদের নিয়ে শ্রীলঙ্কার পরীক্ষা-নিরীক্ষা

দেশে গেজেটভুক্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা ৫০

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

দেশে বর্তমানে গেজেটভুক্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা ৫০টি বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

আজ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সরকারি দলের সদস্য সেলিনা সুলতানার টেবিলে উপস্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন, ২০১০’-এর তফসিল (সংশোধিত-২০১৯) অনুযায়ী বর্তমানে দেশে গেজেটভুক্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা ৫০টি।

তিনি আরও জানান, জনশুমারি ও গৃহগণনা-২০২২-এর প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী তফসিলভুক্ত এবং অন্যান্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মিলিয়ে দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মোট জনসংখ্যা ১৬ লাখ ৫০ হাজার ১৫৯ জন। এ সংখ্যা দেশের মোট জনসংখ্যার প্রায় ১ শতাংশ।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনধারা সংরক্ষণ এবং বিকাশে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। পাশাপাশি তাদের সাংস্কৃতিক পরিচয় ও ঐতিহ্যকে জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তিনি উল্লেখ করেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে সরকার আইনগত ও প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে এবং তাদের সংস্কৃতির বিকাশে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun