1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম
পানিবন্দি মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করলেন গাজীপুর সিটি প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার প্রাইভেটকারে মিলল ৫৪৯ বোতল এসকাফ, চালক আটক ঠাকুরগাঁওয়ে জেলা রেজিস্ট্রার হেলাল উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির তদন্তে ‘লুকোচুরি’, অভিযুক্তকে রক্ষায় কৌশলের অভিযোগ কাউন্সিলর নয় জনগণের সেবক হয়ে কাজ করে যেতে চাই বিভিন্ন দাবি বাস্তবায়নে জনতা ব্যাংকের এমডির সঙ্গে জিয়া পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাক্ষাৎ কাশিমপুরে চাঁদার টাকা না দেওয়ায় জমির বাউন্ডারি ভাঙচুর ও লাখ টাকার মালামাল লুট গাজীপুর কাশিমপুরে প্রবাসী নাছিমা আক্তারেকে প্রাণে মেরে ফেলার হুমকি থানায় অভিযোগ শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় গ্রেফতার দেখানো হলো রাশেদ খান মেননকে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা: তেলের দাম বেড়েছে ভারত-ভিত্তিক সংঘবদ্ধ অপরাধচক্রের বিরুদ্ধে আন্তর্জাতিক অভিযানে গ্রেফতার ২৪ 

ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ কর্মসূচি : কেসিসি প্রশাসক

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন জাতীয় পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। ব্যাপক প্রচারের মাধ্যমে এ কর্মসূচি সম্পর্কে সব শ্রেণি-পেশার মানুষকে সচেতন করতে হবে।

হাম-রুবেলা এবং ডেঙ্গু-চিকুনগুনিয়া সংক্রমণ প্রতিরোধে সাফল্যের উদাহরণ টেনে তিনি বলেন, একইভাবে ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইনও সফল করতে হবে।

আজ বুধবার বেলা ১১টায় নগরীর শেরে বাংলা রোডস্থ নগর স্বাস্থ্য ভবনে জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন মহানগর পর্যায়ে সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত অবহিতকরণ ও পরিকল্পনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হামে এখনো শিশু মৃত্যুর মতো দুঃখজনক ঘটনা ঘটছে উল্লেখ করে নজরুল ইসলাম মঞ্জু বলেন, ভিটামিন এ-প্লাস ক্যাপসুল রোগ সংক্রমণের হার কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি ওয়ার্ড পর্যায়ের শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণা চালানোর জন্য ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দেন। একই সঙ্গে একটি শিশুও যেন এ কর্মসূচির বাইরে না থাকে, সেদিকে লক্ষ্য রাখার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন এবং ইউনিসেফ-খুলনার প্রধান মো. কাওছার আহমেদ।

সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মুহাম্মদ মহিউদ্দিন মজুমদার, পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মো. আকিব উদ্দিন, কেসিসির সচিব মো. রেজা রশীদ এবং প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা।

আগামী ২৮ জুন দেশব্যাপী একযোগে ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন পরিচালিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun