1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
এমআরপি যুগের ইতি: ডিসেম্বরের মধ্যে শতভাগ ই-পাসপোর্ট সেবার লক্ষ্য সরকারের গভীর সমুদ্রে নতুন এলএনজি টার্মিনাল ও ২৬ ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানের উদ্যোগ উন্নয়ন প্রকল্পের ব্যয় ও মেয়াদ বৃদ্ধি রোধে কঠোর অবস্থানে সরকার মায়ের চেয়ে আপন কেউ নেই, মায়ের জন্য দোয়া চাইলেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন আয়কর রিটার্নে ভুল মানেই কর ফাঁকি নয়: জরিমানা আরোপে এনবিআরের নতুন নির্দেশনা দুই সরকারি প্রতিষ্ঠানে ৮৪ জনকে নিয়োগের জন্য পিএসসির সাময়িক মনোনয়ন নির্ঘুম রাতের কাব্যময় মুহূর্ত: এক দীর্ঘ কবিতার মুগ্ধতা ও ক্লান্তি শাহজালাল বিমানবন্দরে গার্মেন্টস ফেব্রিকের আড়ালে ১,৬৫৫টি দামি মোবাইল জব্দ পরিবেশদূষণ রোধে কঠোর অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর: পলিথিন ও প্লাস্টিক ব্যবহারে জিরো টলারেন্স মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়াল ব্রেন্ট ক্রুড অয়েলের দাম

দিনাজপুর সীমান্তে বিজিবির অভিযানে ৩ হাজার পিস নেশা জাতীয় ট্যাবলেট উদ্ধার   

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ২৭ জুন, ২০২৬

জেলার সদর উপজেলার সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে ৩ হাজার পিস নেশা জাতীয় ভারতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার দুপুর সাড়ে ১২ টায় দিনাজপুর ফুলবাড়ী ২৯ বডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবির অধিনায়ক লে.কর্নেল. মোহাম্মদ আরিফ-উজ-জামান প্রেরিত এক প্রেস বার্তায় বাসসকে এই তথ্য নিশ্চিত করেন। 

বার্তায় জানানো হয়, আজ শনিবার ভোর রাতে জেলার ফুলবাড়ী ২৯ বডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবির অধীন, সদর উপজেলার খানপুর বিওপি ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ভারত থেকে সীমান্ত অতিক্রম করে মাদক দেশে আসছে। এ ধরনের তথ্যের ভিত্তিতে  মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে। বিজিবি সদস্যদের অভিযানে সদর উপজেলার খানপুর সীমান্ত এলাকায় ভারত থেকে আগত মাদক কারবারিদের ধাওয়া করলে তারা কয়েকটি পোটলা ফেলে ভারত সীমানায় পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে বিজিবি সদস্যরা ওই পোটলাগুলো থেকে ৩ হাজার পিস ভারতীয় নেশা জাতীয় ট্যাবলেট উদ্ধার  করে। আটককৃত মাদক দ্রব্যের মূল্য ২ লক্ষ ৪০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

লে.কর্নেল. মোহাম্মদ আরিফ-উজ-জামান জানান,পালিয়ে যাওয়া মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেফতার করতে, বিজিবির গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। আগামীতে বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদক দ্রব্য ও চোরাচালানী মালামাল উদ্ধার এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun