1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে ১৬ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ২৭ জুন, ২০২৬

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতারকৃতরা হলেন—আব্দুল সবুর (৩০), মো. রাকিব হোসেন (২৫), আলামিন পলাশ (২০), মো. শহীদ (৫২), ফয়সাল আহমেদ (১৮), সাইদুর ইসলাম (১৮), মো. ইমন (২৮), মো. ইমন (১৯), শহিদুল ইসলাম জিসান (২৫), মো. আমিনুল (১৯), মো. ইমন (২০), শাকিল (১৯), মো. লিখন আহমেদ (২৭), ফাহিম আহমেদ (২৭), মো. বাপ্পি (২৮) ও মো. তুহিন (২৫)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তি রয়েছে। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun