1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম
পানিবন্দি মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করলেন গাজীপুর সিটি প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার প্রাইভেটকারে মিলল ৫৪৯ বোতল এসকাফ, চালক আটক ঠাকুরগাঁওয়ে জেলা রেজিস্ট্রার হেলাল উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির তদন্তে ‘লুকোচুরি’, অভিযুক্তকে রক্ষায় কৌশলের অভিযোগ কাউন্সিলর নয় জনগণের সেবক হয়ে কাজ করে যেতে চাই বিভিন্ন দাবি বাস্তবায়নে জনতা ব্যাংকের এমডির সঙ্গে জিয়া পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাক্ষাৎ কাশিমপুরে চাঁদার টাকা না দেওয়ায় জমির বাউন্ডারি ভাঙচুর ও লাখ টাকার মালামাল লুট গাজীপুর কাশিমপুরে প্রবাসী নাছিমা আক্তারেকে প্রাণে মেরে ফেলার হুমকি থানায় অভিযোগ শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় গ্রেফতার দেখানো হলো রাশেদ খান মেননকে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা: তেলের দাম বেড়েছে ভারত-ভিত্তিক সংঘবদ্ধ অপরাধচক্রের বিরুদ্ধে আন্তর্জাতিক অভিযানে গ্রেফতার ২৪ 

কক্সবাজারে মাইক্রোবাস ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ২৮ জুন, ২০২৬

জেলার চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের মোহাজেরপাড়া এলাকায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। আজ সকাল পৌনে ৯টায় বানৌজা পেকুয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, মোহাজেরপাড়া এলাকার মৃত আবুল কালামের পুত্র মোহাম্মদ মাহবুব (২৭) ও মৃত কামাল হোছাইনের পুত্র মোহাম্মদ রাসেল (২৩)। নিহত দুই জনই মোটরসাইকেল আরোহী ছিলেন। দুর্ঘটনায় মোহাম্মদ শাহেদ (২৪) নামের আরও এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোহাম্মদ মাহবুব মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। তার পেছনে ছিলেন রাসেল ও শাহেদ। মোটরসাইকেল চালিয়ে মাহবুব গ্রামীণ একটি সড়ক থেকে বানৌজা পেকুয়া সড়কে উঠতেই মাইক্রোবাসটির সঙ্গে সংঘর্ষ হয়। মাইক্রোবাসটি বরইতলী রাস্তার মাথা থেকে পেকুয়ার দিকে যাচ্ছিল।

দুর্ঘটনার সময় ঘটনাস্থলেই মাহবুবের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় অন্য দুই জনকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। সেখানে রাসেলের মৃত্যু হয়। আহত শাহেদকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় বাসিন্দা রাকিবুল হাসান বলেন, বানৌজা পেকুয়া সড়কটির একপাশে লাকড়ির বড় একটি স্তূপ রয়েছে। এই স্তূপের কারণে মোহাজেরপাড়া থেকে কোনো গাড়ি মূল সড়কে উঠলে দেখা যায় না। মূলত এ কারণে দুর্ঘটনাটি ঘটেছে।

স্থানীয় বরইতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শহীদুল ইসলাম সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, একজনের লাশ বাড়িতে রয়েছে। অন্যজনের লাশও হাসপাতাল থেকে বাড়িতে আনা হচ্ছে। নিহত দুজনই একই এলাকার হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, লাশ দুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। নিহত ব্যক্তিদের পরিবারের লোকজন ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি চেয়েছেন। যদি পরিবারের কোনো অভিযোগ না থাকে তাহলে পুলিশ সেভাবেই পরবর্তী পদক্ষেপ নেবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun