1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
নিরাপত্তা ঝুঁকিতে সিলিন্ডারবাহী যানবাহনে গ্যাস সরবরাহ বন্ধের সিদ্ধান্ত নতুন তথ্য: যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ জাতিসংঘে বিদায়ী ভাষণে গুতেরেসের শান্তির আহ্বান ইস্তানবুল বিমানবন্দরে চতুর্থ রানওয়ে চালু হচ্ছে আগামী বৃহস্পতিবার সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিকের অনুমোদন নয়: স্বাস্থ্যমন্ত্রী বাংলায় ব্রিটিশ আধিপত্যের সূচনা ও ঔপনিবেশিক রাজনীতির ইতিহাস জীবননগরে ভুল স্বীকার করে শ্রী উজ্জ্বল কুমার স্বর্ণকারের জরুরী সংবাদ সম্মেলন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘপাল্লার রুটে ভিয়েতনামের সান ফু কুওক এয়ারওয়েজের নতুন অধ্যায় নিউইয়র্কে পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে ট্রাম্পের আগ্রহ

কিয়েভে রুশ হামলায় আহত অন্তত ২

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ২৮ জুন, ২০২৬

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার হামলায় অন্তত দুই জন আহত হয়েছেন। কিয়েভকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সতর্কতা জারির পরপরই রোববার এ হামলা চালানো হয়। 

শহরটির সামরিক প্রশাসন এ তথ্য জানিয়েছে।

এএফপি’র সাংবাদিকরা কিয়েভে বিস্ফোরণের শব্দ শুনেছেন। আকাশে আলোর ঝলকানিও দেখা গেছে। 

কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

স্থানীয় সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এক পোস্টে বলেন, ‘এখন পর্যন্ত রাতের হামলায় আহতের সংখ্যা বেড়ে দুই জনে দাঁড়িয়েছে।’

এর আগে তকাচেঙ্কো জানান, হামলার ফলে দারনিতস্কি জেলায় কয়েকটি স্থানে আগুন ধরে যায়।

তিনি আরও বলেন, ‘একটি আবাসিক ভবনের কাছে আগুন ধরে গেছে। অন্য স্থানে একটি যানবাহন সার্ভিস স্টেশনে আগুন জ্বলছে। একটি অনাবাসিক ভবনেও আগুন লেগেছে।’ 

তবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এর একদিন আগে, মধ্য-পূর্ব ইউক্রেনের দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চল ও উত্তরের সুমি অঞ্চলে রাশিয়ার হামলায় দুই জন নিহত হন।

এ হামলার আগে ইউক্রেন রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ভলগোগ্রাদ ও বেলগোরোদ এবং মস্কোর নিয়ন্ত্রণাধীন ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের হরলিভকায় হামলা চালায়।

আঞ্চলিক কর্তৃপক্ষ জানিয়েছে, এসব হামলায় তিন জন নিহত হয়েছেন।

সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেনও রাশিয়া ও মস্কোর দখলে থাকা ভূখণ্ডে হামলা জোরদার করেছে। কিয়েভ এসব হামলাকে রাশিয়ার আক্রমণের প্রতিশোধমূলক পদক্ষেপ বলে বর্ণনা করছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার হামলা শুরুর পর থেকে, রাশিয়া প্রায় প্রতিদিনই দেশটিতে হামলা চালিয়ে আসছে। 

এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘাত ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun