1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা নতুন পে-স্কেলে মূল্যস্ফীতির ঝুঁকি নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব ড্যান ড্রিসকল: প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে মতবিরোধের জল্পনা নবম জাতীয় বেতন স্কেল অনুমোদন: চার ধাপে বাড়বে সরকারি চাকরিজীবীদের বেতন কুড়িগ্রামের আমজাদের সংগ্রহে ২২টি গ্রামোফোন ও পাঁচ হাজার গানের রেকর্ড বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় পাশে থাকার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির বর্ণাঢ্য ক্যারিয়ার: এক নজরে সব অর্জন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ: নানা আয়োজনে পালিত হচ্ছে দিনটি রংপুরের মাছুয়াপাড়ার ঘটনায় পুলিশের তদন্ত ও ভূমিকা নিয়ে জনমনে নানা প্রশ্ন জামালপুরে বাস ও অটোরিকশার সংঘর্ষে নিহত ৪, আহত ১৫

শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ২৮ জুন, ২০২৬

জেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।

আজ রোববার সকালে শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে উপস্থিত শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

প্রধান অতিথি বলেন, আজকের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আমাদের শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ। একটি সুস্থ জাতি গঠনের ভিত্তি হলো সুস্থ শিশু। ভিটামিন ‘এ’ শিশুর দৃষ্টিশক্তি রক্ষা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং স্বাভাবিক শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

জেলা স্বাস্থ্য বিভাগ ও শেরপুর পৌরসভার যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলাম।

এছাড়াও অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো.সেলিম মিঞা, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজাসহ চিকিৎসক, নার্স ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun