1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম
পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব ড্যান ড্রিসকল: প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে মতবিরোধের জল্পনা নবম জাতীয় বেতন স্কেল অনুমোদন: চার ধাপে বাড়বে সরকারি চাকরিজীবীদের বেতন কুড়িগ্রামের আমজাদের সংগ্রহে ২২টি গ্রামোফোন ও পাঁচ হাজার গানের রেকর্ড বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় পাশে থাকার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির বর্ণাঢ্য ক্যারিয়ার: এক নজরে সব অর্জন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ: নানা আয়োজনে পালিত হচ্ছে দিনটি রংপুরের মাছুয়াপাড়ার ঘটনায় পুলিশের তদন্ত ও ভূমিকা নিয়ে জনমনে নানা প্রশ্ন জামালপুরে বাস ও অটোরিকশার সংঘর্ষে নিহত ৪, আহত ১৫ নেপালে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আটকা শত শত শ্রমিক, উদ্ধার অভিযানে চ্যালেঞ্জ পাবনা জেলা জাসাস আহ্বায়কের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ বিএনপির

২৭তম বিসিএস ও আত্তীকৃত কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণের আবেদন আহ্বান

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ২৮ জুন, ২০২৬

বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ৪ মাসব্যাপী ২১১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের আবেদন আহ্বান করা হয়েছে।

আগামী ১৩ জুলাই থেকে কুমিল্লাস্থ বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে (বার্ড) এই প্রশিক্ষণ কোর্সটি শুরু হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)-এর এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে ২৭তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের প্রশিক্ষণবিহীন কর্মকর্তা এবং ২০০০ বিধিতে আত্তীকৃত কর্মকর্তাদের আগামী ২৯ জুনের মধ্যে অনলাইনে আবেদন নিশ্চিত করতে বলা হয়েছে। তবে আত্তীকৃত কর্মকর্তাদের মধ্যে যাদের বয়স ৫০ বছর অতিক্রম করেছে, তাদের এই কোর্সে অংশগ্রহণে বিশেষ ছাড় দিয়ে আবেদন না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম)-এর সমন্বয়ে অনুষ্ঠিতব্য এই কোর্সে ২০০০ বিধিতে আত্তীকৃত প্রশিক্ষণবিহীন কর্মকর্তাদের (মা প্রশিক্ষণার্থী ব্যতীত) অংশগ্রহণের ক্ষেত্রে ৩টি শর্ত জুড়ে দিয়েছে মাউশি। শর্তগুলো হলো— এক, আত্তীকৃত যে সকল কর্মকর্তা বিভাগীয় পরীক্ষায় ৩টি পত্রেই সফলভাবে উত্তীর্ণ হয়েছেন, কেবল তারাই আবেদন করতে পারবেন; দুই, যে সকল কর্মকর্তার চাকরি ইতোমধ্যে বিধি মোতাবেক নিয়মিতকরণ করা হয়েছে, শুধু তারাই এই কোর্সের যোগ্য বিবেচিত হবেন। তিন, যে সকল কর্মকর্তার বয়স ৫০ বছর পার হয়ে গেছে, তাদের এই বুনিয়াদি প্রশিক্ষণের জন্য আবেদন করার প্রয়োজন নেই।

আদেশে আরো বলা হয়, যোগ্য ও আগ্রহী কর্মকর্তাদের আগামী ২৯ জুনের মধ্যে মাউশি নির্ধারিত গুগল ফর্মে (https://forms.gle/JkXT3791vCPtUeWTA) প্রবেশ করে তাদের প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত সকল তথ্য বাংলায় ‘নিকশ’ ফন্টে নির্ভুলভাবে পূরণ করতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun