1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
জাতিসংঘের মঞ্চে অনন্য রেকর্ডের অংশীদার প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল তিনজনের নিরাপত্তা ঝুঁকিতে সিলিন্ডারবাহী যানবাহনে গ্যাস সরবরাহ বন্ধের সিদ্ধান্ত নতুন তথ্য: যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ জাতিসংঘে বিদায়ী ভাষণে গুতেরেসের শান্তির আহ্বান ইস্তানবুল বিমানবন্দরে চতুর্থ রানওয়ে চালু হচ্ছে আগামী বৃহস্পতিবার সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিকের অনুমোদন নয়: স্বাস্থ্যমন্ত্রী বাংলায় ব্রিটিশ আধিপত্যের সূচনা ও ঔপনিবেশিক রাজনীতির ইতিহাস জীবননগরে ভুল স্বীকার করে শ্রী উজ্জ্বল কুমার স্বর্ণকারের জরুরী সংবাদ সম্মেলন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অসচ্ছল জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা নিশ্চিতে সরকার আন্তরিক: সমাজকল্যাণমন্ত্রী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ২৮ জুন, ২০২৬

সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন বলেছেন, অসচ্ছল ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক। এ লক্ষ্যে সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী কাজ করে যাচ্ছে।

আজ জাতীয় সংসদে লক্ষ্মীপুর-১ আসনের সরকারি দলের সদস্য মো. শাহাদাত হোসেনের টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের দরিদ্রতম ও যোগ্য বয়স্ক ব্যক্তি, বিধবা ও স্বামী নিগৃহীতা নারী এবং প্রতিবন্ধী ব্যক্তিদের পর্যায়ক্রমে শতভাগ ভাতার আওতায় আনার লক্ষ্যে সরকার কাজ করছে।

তিনি আরও বলেন, সম্পদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও এবং বাজেট বরাদ্দের ওপর ভিত্তি করে সরকার প্রতিবছর যৌক্তিকভাবে সুবিধাভোগীর সংখ্যা ও ভাতার পরিমাণ বৃদ্ধি করছে, যাতে অধিক সংখ্যক অসচ্ছল মানুষ সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আসতে পারেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun