1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
পানিবন্দি মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করলেন গাজীপুর সিটি প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার প্রাইভেটকারে মিলল ৫৪৯ বোতল এসকাফ, চালক আটক ঠাকুরগাঁওয়ে জেলা রেজিস্ট্রার হেলাল উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির তদন্তে ‘লুকোচুরি’, অভিযুক্তকে রক্ষায় কৌশলের অভিযোগ কাউন্সিলর নয় জনগণের সেবক হয়ে কাজ করে যেতে চাই বিভিন্ন দাবি বাস্তবায়নে জনতা ব্যাংকের এমডির সঙ্গে জিয়া পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাক্ষাৎ কাশিমপুরে চাঁদার টাকা না দেওয়ায় জমির বাউন্ডারি ভাঙচুর ও লাখ টাকার মালামাল লুট গাজীপুর কাশিমপুরে প্রবাসী নাছিমা আক্তারেকে প্রাণে মেরে ফেলার হুমকি থানায় অভিযোগ শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় গ্রেফতার দেখানো হলো রাশেদ খান মেননকে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা: তেলের দাম বেড়েছে ভারত-ভিত্তিক সংঘবদ্ধ অপরাধচক্রের বিরুদ্ধে আন্তর্জাতিক অভিযানে গ্রেফতার ২৪ 

সামাজিক উন্নয়ন কাজে প্রায় ৮ লাখ টাকা ব্যয়ের পরিকল্পনা সূর্য্য তোরণ ক্লাবের

আমিনুর রহমান নয়ন, স্টাফ রিপোর্টার।
  • প্রকাশ : রবিবার, ২৮ জুন, ২০২৬

ক্রীড়া, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নসহ অন্যান্য কাজে ৭ লাখ ৮৭ হাজার ১৮২ টাকা ব্যয়ের পরিকল্পনা করেছে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী গ্রামের ঐতিহ্যবাহী ‘সূর্য্য তোরণ ক্লাব’। গতকাল শনিবার (২৭শে জুন) বিকালে ক্লাবে অনুষ্ঠিত বার্ষিক পরিকল্পনা ও বাজেট অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বাজেট পেশ করেন ক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন।

সূর্য্য তোরণ ক্লাবের সভাপতি মেজবাহ উদ্দিন জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বার্ষিক পরিকল্পনা ও বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান, উপদেষ্টা পরিষদের সদস্য আকরাম হোসেন সন্টু, মোশাররফ হোসেন তেলা, সাবেক সভাপতি আব্দুল মান্নান পিল্টু, সহসভাপতি আব্দুর রাজ্জাক খোকন, উথলী প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ, সূর্য্য তোরণ ক্লাবের সহ-সাধারণ সম্পাদক অ্যাড. নাজমুল হুসাইন, রুবেল আহম্মেদ সাঈদ, সমাজকল্যাণ সম্পাদক জিল্লুর রহমান, ক্রীড়া সম্পাদক রানা হোসেন, সহ-ক্রীড়া সম্পাদক তৌহিদুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অমিত খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহম্মদ সগীরসহ নির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা।

সূর্য্য তোরণ ক্লাবের সমাজকল্যাণ সম্পাদক জিল্লুর রহমান বলেন, নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর থেকে গ্রামের ক্রীড়া, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নে নানামুখী কাজ করে যাচ্ছে সূর্য্য তোরণ ক্লাব। চলতি ২০২৬-২৭ অর্থ বছরে আমরা বড় ধরনের পরিকল্পনা হাতে নিয়েছি। আশাকরি আমরা কাজগুলো সঠিকভাবে সম্পন্ন করতে পারব।

উল্লেখ্য, ১৯৮৫ সালে উথলী গ্রামে প্রতিষ্ঠা করা হয় সূর্য্য তোরণ ক্লাব। আর ১৯৮৯ সালে ক্লাবটি সরকারি রেজিস্ট্রেশনভুক্ত হয়। প্রতিষ্ঠার পর থেকে গ্রামের ক্রীড়া, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নমূলক কাজে বিভিন্ন ধরনের কাজ করে যাচ্ছে সূর্য্য তোরণ ক্লাব৷

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun