1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম
শ্রীলঙ্কায় উদ্ধার ৫৭২ জনের হাড়গোড় গাজার অর্থ হামাসে যাওয়ার অভিযোগ প্রত্যাখ্যান কাতারের হুথিদের হামলা মোকাবিলায় সৌদিকে সামরিক সহায়তা দেবে যুক্তরাজ্য জাতিসংঘ অধিবেশনে যোগদানই প্রধানমন্ত্রীর সফরের মূল লক্ষ্য বিদেশে শ্রমিক পাঠিয়ে পারমাণবিক অস্ত্র বানাচ্ছে উত্তর কোরিয়া এশিয়ান গেমসে পদকশূন্য বাংলাদেশ, পাকিস্তানের কাছে হার নারী দলের জ্বালানি তেলের দাম বৃদ্ধি: অর্থনীতিতে বড় অভিঘাতের আশঙ্কা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান স্কাইট্র্যাক্স পুরস্কার: ভারতের সেরা এয়ারলাইন এখন এয়ার ইন্ডিয়া ফোর্বস টপ ১০০ তালিকায় কাতারের তিন শীর্ষ নির্বাহী

ইরানের সঙ্গে শান্তি আলোচনা অব্যাহত ও হামলা বন্ধ থাকবে: যুক্তরাষ্ট্র

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ২৯ জুন, ২০২৬

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা অব্যাহত থাকবে। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছে। 
তিনি বলেন, সাম্প্রতিক সংঘর্ষের পর উভয় পক্ষই সামরিক হামলা বন্ধ রাখবে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

যুক্তরাষ্ট্রের ওই কর্মকর্তা ই-মেইলে জানান, সমঝোতা স্মারকের (এমওইউ) সব বিষয় নিয়েই কারিগরি আলোচনা চলবে। আপাতত উভয় পক্ষই সামরিক অভিযান বন্ধ রাখবে এবং হরমুজ প্রণালী ও এর আশপাশে জাহাজগুলো নির্বিঘ্নে চলাচল করতে পারবে।

তবে ওই কর্মকর্তা মঙ্গলবার কাতারে আলোচনা পুনরায় শুরু হবে— এ সংক্রান্ত মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন নিশ্চিত করেননি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun