1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম
গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়ন: বিহারের স্বার্থ রক্ষার আশ্বাস ভারতের পররাষ্ট্রমন্ত্রীর পাকিস্তান দলে ব্যাপক রদবদল: বাবর আজমের পরিস্থিতি নিয়ে রসিকতা পিটারসেনের এশিয়ান গেমসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সার্ফার মান্নান ও ফাতেমা যুক্তরাষ্ট্রে প্রবাসীদের জন্য কঠিন হচ্ছে বসবাসের পথ, সংকুচিত হচ্ছে নাগরিকত্বের সুযোগ কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবিলায় সক্রিয় সেনাবাহিনী, মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা দায়িত্বে অবহেলা ও কর্মস্থলে অনুপস্থিতি: চার পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করল সরকার বন্যা ও ভূমিধসে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত: বাংলাদেশে রপ্তানি স্থগিত করল নেপাল হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ করার প্রস্তাব দিলেন মার্কিন প্রেসিডেন্ট রেকর্ড ভেঙে দলবদলে প্রিমিয়ার লিগের খরচ ৫৭ হাজার কোটি টাকা ছাড়াল ক্যানসারে আক্রান্ত বাসচালক মাজেদুলের চিকিৎসার জন্য প্রয়োজন মানবিক সহায়তা

প্রযুক্তি খাতে ৫১৮ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দ. কোরিয়ার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ২৯ জুন, ২০২৬

দক্ষিণ কোরিয়া সরকার জানিয়েছে, দেশের তুলনামূলকভাবে অনুন্নত দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ উৎপাদনে ৫০০ বিলিয়ন ডলারেরও বেশি রেকর্ড পরিমাণ বিনিয়োগ করা হবে। দেশটির সরকার ও বড় প্রযুক্তি কোম্পানিগুলো সোমবার এ বিনিয়োগের ঘোষণা দেয়।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

দক্ষিণ কোরিয়ার শিল্পমন্ত্রী কিম জুং-কোয়ান দেশটির প্রেসিডেন্ট কার্যালয়ে সাংবাদিকদের বলেন, এই উদ্যোগ দেশের প্রযুক্তি খাতে বৈশ্বিক প্রতিযোগিতা বাড়াবে ও কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর চিপ উৎপাদনে নেতৃত্ব নিশ্চিত করতে সহায়তা করবে।

তিনি আরও বলেন, এই প্রকল্পে প্রায় ৮০০ ট্রিলিয়ন ওয়ন (প্রায় ৫১৮ বিলিয়ন মার্কিন ডলার) বিনিয়োগ করা হবে, যা দেশটির ইতিহাসে সবচেয়ে বড় প্রযুক্তি বিনিয়োগগুলোর একটি।

তিনি আরও বলেন, এই প্রকল্পের আওতায় চারটি চিপ উৎপাদন কারখানা ও অংশীদার কোম্পানিগুলোর একটি  নেটওয়ার্ক অন্তর্ভুক্ত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun