1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম
নভেম্বরে তুরস্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাকেরগঞ্জে বেহাল সংযোগ সড়ক: মৃত্যুঝুঁকিতে চলাচল, স্থায়ী সমাধানের দাবি এলাকাবাসীর শরীরী ভাষা দেখে কি সত্যিই মিথ্যাবাদী চেনা সম্ভব? কী বলছে বিজ্ঞান আতলেতিকো মাদ্রিদে বন্দি হুলিয়ান আলভারেজ: স্বপ্নপূরণের পথে বাধা কেন এই তারকা? সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাতজনের জানাজা সম্পন্ন পশ্চিমবঙ্গে নতুন বিমানবন্দর ও বন্দর নির্মাণের উদ্যোগ: যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের পরিকল্পনা লিবিয়ার শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে সাদ্দাম হাফতারের সঙ্গে কাতারের প্রতিমন্ত্রীর বৈঠক নেপালে বন্যায় ৩৮৯ জনের প্রাণহানি, নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত নেপাল ও তিব্বতে বন্যায় মৃতের সংখ্যা ৪৬৯, নিখোঁজ ১৩০০ ছাড়াল চ্যাম্পিয়নস লিগের নতুন ফরম্যাটে কঠিন চ্যালেঞ্জের মুখে পিএসজি ও রিয়াল মাদ্রিদ

মাদারীপুর পৌরসভার বাজেট ঘোষণা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ২৯ জুন, ২০২৬

মাদারীপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরে ১১০ কোটি ৬৭ লাখ ১৬ হাজার ৩৬০ টাকার বাজেট আজ ঘোষণা করা হয়েছে। ঘোষিত বাজেটে আয় ও ব্যয় সমানভাবে নির্ধারণ করা হয়েছে।

সোমবার দুপুরে পৌরসভার হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এই বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক জেসমিন আক্তার বানু।

বাজেটে একটি পরিচ্ছন্ন, আধুনিক ও নান্দনিক পৌরসভা গড়ে তোলার লক্ষ্যে বনায়ন, ময়লা-আবর্জনা ব্যবস্থাপনার জন্য ডাম্পিং জোন স্থাপন, শহরের জলাবদ্ধতা নিরসন, সড়ক উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং দুর্নীতিবিরোধী প্রচারণাসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমকে অগ্রাধিকার দেয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসমত হোসেন, সচেতন নাগরিক কমিটির সভাপতি খান মো. শহীদ, সনাক সদস্য এনায়েত হোসেন নান্নু ও শাহানা নাসরীন রুবি, পৌরসভার নির্বাহী কর্মকর্তা খন্দকার আবু আহম্মেদ ফিরোজ ইলিয়াস, মাদারীপুর প্রেসক্লাবের সভাপতি অলিউর রহমান কাজল, সাধারণ সম্পাদক বেলাল রিজভী, সচেতন নাগরিক কমিটির সদস্য, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

উল্লেখ্য, ১৮৭৫ সালে প্রতিষ্ঠিত মাদারীপুর পৌরসভার আয়তন ১৪ দশমিক ৫ বর্গকিলোমিটার। ৯টি ওয়ার্ড ও ৩৪টি মৌজা নিয়ে গঠিত এই পৌরসভায় প্রায় ২৮ হাজার পরিবারের বসবাস এবং মোট জনসংখ্যা প্রায় সোয়া দুই লাখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun