1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম
রাজধানীসহ সারাদেশে তীব্র গ্যাস সংকট গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাসের সম্ভাব্য স্থান পরিদর্শন করলেন ভিসি নওগাঁয় ৮২ শিক্ষার্থীকে বাইসাইকেল, ৫৫ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম দেশ গড়ার দায়িত্ব আমাদের সবার : প্রতিমন্ত্রী টুকু ডেপুটি স্পিকারের সহযোগিতায় শিশুর হৃদরোগের সফল অস্ত্রোপচার জাতিসংঘের নেতৃত্বের দৌড়ে ৬ প্রার্থী ইমনের ব্যর্থতার ম্যাচে জয় দিয়ে শুরু লাহোরের চীনে ২০৩১ সালের মধ্যে ঋণ দেওয়া বন্ধের পরিকল্পনা বিশ্বব্যাংকের

আপত্তিকর আচরণের দায়ে সিরাজগঞ্জের সেই প্রধান শিক্ষক বরখাস্ত, এমপিও স্থগিত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ৪ জুলাই, ২০২৬

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নুকালী বহুপার্শ্বিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিনের বিরুদ্ধে কর্মস্থলে নেশাগ্রস্ত অবস্থায় অশোভন আচরণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করার পাশাপাশি এমপিও (মান্থলী পেমেন্ট অর্ডার) স্থগিত করা হয়েছে।

আজ শনিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক আদেশে এ তথ্য জানানো হয়।

এর আগে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির আরেক আদেশে এই প্রধান শিক্ষককে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

মাউশি’র বেসরকারি মাধ্যমিক শাখার সহকারী পরিচালক-২ এস. এম. মোসলেম উদ্দিন স্বাক্ষরিত আদেশে জানানো হয়, গত ২ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধান শিক্ষকের একটি আপত্তিকর ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে তাকে নেশাগ্রস্ত অবস্থায় অশোভন কথা ও আচরণ করতে দেখা গেছে।

পত্রে উল্লেখ করা হয়, তার এই রূপ আপত্তিকর, অনৈতিক এবং আইনবহির্ভূত কর্মকা- শিক্ষক সমাজের মর্যাদা মারাত্মকভাবে ক্ষুণœ করেছে। যা ছাত্র-ছাত্রী, অভিভাবক ও সাধারণ মহলে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি করেছে। এটি ‘বেসরকারি মাধ্যমিক স্কুল শিক্ষকগণের চাকরির শর্ত বিধিমালা-১৯৭৯’ অনুযায়ী চরম শৃঙ্খলা ভঙ্গ ও অসদাচরণের শামিল।

এর পরিপ্রেক্ষিতে বিধিমালা অনুযায়ী তাকে তাৎক্ষণিক বরখাস্তকরণ এবং ‘জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫’ অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার এমপিও স্থগিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, শাহজাদপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নুকালী বহুপার্শ্বিক উচ্চ বিদ্যালয়ের সভাপতি সাবরিনা শারমিন স্বাক্ষরিত অফিস আদেশে আজ থেকেই প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্তের আদেশ কার্যকর করা হয়েছে।

ইউএনও’র আদেশে বলা হয়, ‘রাজশাহী শিক্ষা বোর্ড প্রবিধানমালা-২০২৪’ অনুযায়ী এবং অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক-কর্মচারীর উপস্থিতিতে অনুষ্ঠিত সভার সিদ্ধান্তক্রমে প্রধান শিক্ষক মো. রুহুল আমিনকে ৪ জুলাই হতে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

একই আদেশে বিদ্যালয়ের প্রশাসনিক, আর্থিক ও শিক্ষামূলক কার্যক্রম গতিশীল রাখার স্বার্থে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুর রশিদকে আর্থিক ও দাপ্তরিক দায়িত্ব বুঝিয়ে দিয়ে ‘ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক’ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun