1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম
রাজধানীসহ সারাদেশে তীব্র গ্যাস সংকট গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাসের সম্ভাব্য স্থান পরিদর্শন করলেন ভিসি নওগাঁয় ৮২ শিক্ষার্থীকে বাইসাইকেল, ৫৫ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম দেশ গড়ার দায়িত্ব আমাদের সবার : প্রতিমন্ত্রী টুকু ডেপুটি স্পিকারের সহযোগিতায় শিশুর হৃদরোগের সফল অস্ত্রোপচার জাতিসংঘের নেতৃত্বের দৌড়ে ৬ প্রার্থী ইমনের ব্যর্থতার ম্যাচে জয় দিয়ে শুরু লাহোরের চীনে ২০৩১ সালের মধ্যে ঋণ দেওয়া বন্ধের পরিকল্পনা বিশ্বব্যাংকের

ফেনীতে আরো দু’টি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ৪ জুলাই, ২০২৬

ফেনী সদর ও পৌরসভায় আরো দু’টি সরকারি প্রাথমিক বিদ্যালয় নতুন ভবনের উদ্বোধন করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে দু’টি বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করা হয়।

আজ শনিবার সকাল ৯টায় ফেনী পৌরসভার বঙ্গবীর ওসমানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ও ১০টায় বাঁলিগাও ইউনিয়নের কাতালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মিত নতুন ভবনের উদ্বোধন করা হয়।

এসব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরীন কান্তা, সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা আক্তার ও উপজেলা প্রকৌশলী দীপ্ত দাশ গুপ্ত।

এছাড়া বালিগাঁওয়ের কাতালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন উদ্বোধনে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র আহবায়ক শেখ ফরিদ বাহার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা বিএনপি’র আহবায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল।

অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি বলেন, ‘শিক্ষা ছাড়া উন্নতি সম্ভব নয়। শিশুদের শিক্ষার জন্য আমরা যা করার দরকার সব করবো। আমাদের শিশুদের শিক্ষিত করতে হবে। আপনারা শিশুদের বিদ্যালয়ে পাঠান। উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন। আমরা উন্নয়ন কাজ করে যাচ্ছি। মাত্র শুরু করেছি। সরকারের সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব করা হবে।’

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্র জানায়, ৯৪ লাখ ২৪ হাজার ৮শ’ ২৬ টাকায় পৌরসভার বঙ্গবীর ওসমানী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১ কোটি ১৮ লাখ ৩৬ হাজার ১শ’ ৫ টাকায় বাঁলিগাও কাতালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ করা হয়েছে।

এরআগে বৃহস্পতিবার সদর উপজেলার পাঁচগাছিয়া,ধলিয়া ও ছনুয়ায় তিনটি বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun