1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ফয়সাল সরকারের জন্মদিন গাজীপুরে কৃষক লীগ নেতাকে আটকের পর অর্থের বিনিময়ে মুক্তির অভিযোগ, এসআইয়ের বিরুদ্ধে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ শিরোপা জয় বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয় : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মালিজুড়ে নতুন করে সমন্বিত বিদ্রোহী হামলা নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১  দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে : স্বাস্থ্যমন্ত্রী  এইচএসসি ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত সাড়ে ২৭ হাজার, বহিষ্কার ১৭ জাপানে ‘ফ্যাশন ওয়ার্ল্ড টোকিও’তে অংশগ্রহণে আগ্রহীদের আবেদনের  আহ্বান জানিয়েছে বিসিক নীলফামারীতে কর্মসংস্থান সৃষ্টিতে ‘আর্ন’ প্রকল্পের কর্মশালা 

আর্জেন্টিনার সংশোধনের অনেক বিষয় রয়েছে : মেসি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ৪ জুলাই, ২০২৬

আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি বলেছেন, শুক্রবার রাতে ফ্লোরিডার মিয়ামি গার্ডেনসের হার্ড রক স্টেডিয়ামে অতিরিক্ত সময়ে কেপ ভার্দের বিপক্ষে ৩-২ ব্যবধানে রুদ্ধশ্বাস জয়ের পরও আর্জেন্টিনার উন্নতির জন্য বেশ কিছু বিষয় রয়েছে, যা সমাধান জরুরী। শেষ ৩২-এর এই ম্যাচে দলের বেশ কিছু দুর্বলতা তিনি তুলে ধরেন।

ম্যাচ শেষে মেসি বলেন, “আজ আমরা সবসময়ের মতোই দারুণ পরিশ্রম করেছি, ভাল খেলেছি, আবার খারাপও খেলেছি। কিন্তু এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিশ্রাম নেওয়া, সামনে কী আসছে তা নিয়ে ভাবা এবং আজকের ম্যাচ থেকে ইতিবাচক দিকগুলো তুলে নেওয়া। শুধু পরের রাউন্ডে ওঠাই নয়, আমরা কিছু ভালো কাজও করেছি। তবে খারাপ দিকগুলোও অবশ্যই শুধরে নিতে হবে, আর আমার মনে হয় আজ সেগুলোর সংখ্যা অনেক বেশী ছিল।”

মেসি দুর্দান্ত এক গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন। তবে কেপ ভার্দে সমতায় ফিরে ম্যাচকে অতিরিক্ত সময়ে নিয়ে যায়। অতিরিক্ত সময়ে আর্জেন্টিনা আবারও এগিয়ে গেলেও দ্বীপরাষ্ট্রটি সিডনি লোপেস কাবরালের টুর্নামেন্টের অন্যতম সেরা গোলে পুনরায সমতা ফেরায়।

শেষ পর্যন্ত ক্রিস্টিয়ান রোমেরোর হেড থেকে কেপ ভার্দের ডিফেন্ডার ডিনেই বোরগেসের আত্মঘাতী গোলে আর্জেন্টিনা ৩-২ ব্যবধানে এগিয়ে যায় এবং টানা ষষ্ঠ বিশ্বকাপে শেষ ষোলো নিশ্চিত করে।

২০২৬ বিশ্বকাপে ইতিহাস গড়েছে কেপ ভার্দে। মাত্র ৫ লাখ ২৫ হাজার জনসংখ্যার দেশটি টুর্নামেন্টের নকআউট পর্বে ওঠা ইতিহাসের সবচেয়ে ছোট দেশ। তাদের জনসংখ্যা যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের প্রতিটির চেয়েও কম।

ম্যাচজুড়ে কেপ ভার্দে যেভাবে আর্জেন্টিনাকে ভোগান্তিতে ফেলেছে, সে জন্য প্রতিপক্ষের ভূয়সী প্রশংসা করেন মেসি।

তিনি বলেন, “আমরা জানতাম এটি খুব কঠিন ম্যাচ হবে। এই দলটি যে স্পেন ও উরুগুয়ের কাছে হারেনি, তার পেছনে কারণ রয়েছে। আমরা সবচেয়ে কঠিন কাজটি করেছিলাম, অর্থাৎ প্রথম গোলটি করেছিলাম। আমরা ভেবেছিলাম এরপর নিজেদের খেলাটা খেলতে পারব এবং আরও স্বস্তিতে থাকব। কিন্তু হয়েছে ঠিক উল্টো। আমরা বলের নিয়ন্ত্রণ হারিয়েছি, অনেক পেছনে নেমে গেছি, ঠিকভাবে চাপ সৃষ্টি করতে পারিনি, আর তারা নিজেদের শক্তির জায়গাগুলো কাজে লাগিয়েছে। এটি নকআউট টুর্নামেন্ট, এখানে কেউ আপনাকে বিনা লড়াইয়ে কিছু দেয় না।”

তিনি আরও বলেন, “আমরা জানতাম এটি মোটেও সহজ হবে না, আর এই বিশ্বকাপের বৈশিষ্ট্যই হলো প্রতিটি দল খুব কাছাকাছি মানের। প্রতিটি ম্যাচই অত্যন্ত কঠিন এবং প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।”

আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে জানান, শুক্রবারের ম্যাচে চিহ্নিত দুর্বলতাগুলো নিয়ে তিনি খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করবেন।

স্কালোনি বলেন, “সহজ কোনও প্রতিপক্ষ নেই। কেপ ভার্দেকে অভিনন্দন। নেতিবাচক বিষয়গুলো নিয়ে আমি খেলোয়াড়দের সঙ্গে কথা বলব। তবে ইতিবাচক দিকও রয়েছে, আমরা কখনোই লড়াই ছেড়ে দেইনি।”

এদিকে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজের রেকর্ড আরও সমৃদ্ধ করেছেন মেসি। প্রথমার্ধের গোলটির মাধ্যমে বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ২০, যা কিলিয়ান এমবাপ্পের চেয়ে দুইটি বেশি। একই সঙ্গে টানা অষ্টম বিশ্বকাপ ম্যাচে গোল করার রেকর্ডও গড়েছেন তিনি। গত আটটি বিশ্বকাপ ম্যাচে মেসির গোলসংখ্যা এখন ১২।

চলতি বিশ্বকাপের গোল্ডেন বুটের দৌড়েও শীর্ষে রয়েছেন মেসি। তার গোল ৭টি, যা এমবাপ্পের চেয়ে একটি বেশি।

শেষ ষোলোর ম্যাচে আগামী মঙ্গলবার আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে আর্জেন্টিনার প্রতিপক্ষ মিশর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun