1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
নিরাপত্তার কড়াকড়িতেও গুলশানে অপরাধের আতঙ্ক ও ক্রমবর্ধমান উদ্বেগ জাতীয় লিগে জয়ের সেঞ্চুরি, বল হাতে রুয়েলের ৫ উইকেট বরগুনায় ডাব পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে আহত শিক্ষার্থী বুরকিনা ফাসোর বিপক্ষে আর্জেন্টিনার সাত গোলের বিধ্বংসী জয় জমজমের পানি দিতে দেরি, বিমানের দুই কর্মকর্তা শাস্তির মুখে আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ কুষ্টিয়ায় লালন শাহের আখড়াবাড়িতে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ফেসবুক কমেন্ট ঘিরে রাবিতে উত্তেজনা, হকিস্টিক হাতে ছাত্রদল নেতা আফগানিস্তান টেস্টে শান্তর খেলা নিয়ে এখনো শঙ্কা বিয়ের আগে শারীরিক সম্পর্ক অস্বাভাবিক নয়: কিরণ রাও

ম্যাকডোনাল্ডস রেস্তোরাঁ ও বাস টার্মিনালকে ক্লিনিকে রূপান্তরিত ভেনেজুয়েলার  

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ৪ জুলাই, ২০২৬

ভেনেজুয়েলায় পরপর দুইটি শক্তিশালী ভূমিকম্পের পর  দেশটির স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়ায় দুর্যোগকবলিত এলাকার একটি ম্যাকডোনাল্ডস রেস্তোরাঁকে অস্থায়ী ক্লিনিকে রূপান্তর করা হয়েছে।

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় হাজার হাজার মানুষ চিকিৎসার জন্য এসব অস্থায়ী কেন্দ্রে ভিড় করছে। 

দেশটিতে ৭.২ এবং ৭.৫ মাত্রার এই জোড়া ভূমিকম্প লা গুয়াইরা রাজ্যে আঘাত হানে। ব্যাপক ধ্বংসযজ্ঞ, বহু ভবন ধসে পড়ে এবং ২,৬০০ জনেরও বেশি মানুষের মৃত্যুর কারণে হাসপাতালগুলো দ্রুতই চাপের মুখে পড়ে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।

দুর্যোগ ত্রাণ কার্যক্রমে কর্মরত ৩৩ বছর বয়সী শল্যচিকিৎসক ও স্বেচ্ছাসেবক কার্লিস ফিগুয়েরা এএফপিকে জানান, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত কারাবালেদা এলাকার একটি ম্যাকডোনাল্ডস রেস্তোরাঁকে অস্থায়ী ক্লিনিকে রূপান্তর করা হয়েছে  এবং এখান থেকে ‘উচ্চ রক্তচাপ, দুশ্চিন্তা, ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্তদের চিকিৎসা দেওয়া হচ্ছে। 

তিনি বলেন, অস্থায়ী এই কেন্দ্রটি এখন একটি ফিল্ড হাসপাতাল হিসেবে কাজ করছে। এখানে রোগীদের প্রাথমিক অবস্থা যাচাইয়ের জন্য একটি ফার্মেসি, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সংরক্ষণের স্থান, পাশাপাশি, মানসিক স্বাস্থ্যসেবা ও পশুচিকিৎসার জন্যও পৃথক ব্যবস্থা রাখা হয়েছে।

ফিগুয়েরার মতো ৩০ জনেরও বেশি চিকিৎসক সেখানে ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা দিচ্ছেন।

তিনি বলেন, যে কাউন্টারে একসময় বিখ্যাত হ্যামবার্গার পরিবেশন করা হতো, সেখানে এখন ত্রাণ হিসেবে পাওয়া আরেপাস ও স্যান্ডউইচ বিতরণ করা হচ্ছে। আর রেস্তোরাঁর আইসক্রিম কর্নারকে উদ্ধার করা প্রাণীদের জন্য অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রূপান্তর করা হয়েছে।

ক্যাটিয়া লা মারের একটি বাস টার্মিনালের ভেতরে স্থাপিত আরেকটি অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্রে প্রায় ৪,০০০ রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun