1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম
আমতলীতে অজ্ঞাত এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ‎কাশিমপুরে দুই লাখ দশ হাজার টাকা জরিমানা করলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাংবাদিক জামালের ওপর সন্ত্রাসী হামলা গাজীপুর কাশিমপুরে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা রাজধানীসহ সারাদেশে তীব্র গ্যাস সংকট গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাসের সম্ভাব্য স্থান পরিদর্শন করলেন ভিসি নওগাঁয় ৮২ শিক্ষার্থীকে বাইসাইকেল, ৫৫ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম দেশ গড়ার দায়িত্ব আমাদের সবার : প্রতিমন্ত্রী টুকু

চীন-উত্তর কোরিয়া সম্পর্ক এগিয়ে নিতে কিমের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা করতে প্রস্তুত সি চিনপিং

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ৫ জুলাই, ২০২৬

চীনের প্রেসিডেন্ট সি চিনপিং বলেছেন, তিনি উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে দীর্ঘমেয়াদে আরও শক্তিশালী, সুদৃঢ় ও স্থিতিশীল উন্নয়নের দিকে এগিয়ে নিতে প্রস্তুত রয়েছেন। 

রোববার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এ তথ্য জানিয়েছে।

গত মাসে সি চিনপিংয়ের বিরল উত্তর কোরিয়া সফরের পর দুই নেতার মধ্যে এই বার্তা বিনিময় হল। ওই সফরে তারা কোরীয় উপদ্বীপে বাড়তে থাকা উত্তেজনা এবং রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান সামরিক সহযোগিতার প্রেক্ষাপটে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার করেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

কেসিএনএর খবরে বলা হয়, গত ১ জুলাই চীনের কমিউনিস্ট পার্টির ১০৫তম বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বার্তা পাঠানোর জন্য কিম জং উনকে ধন্যবাদ জানিয়ে সি একটি বার্তা পাঠান।

ওই বার্তায় সি বলেন, কিমের শুভেচ্ছা বার্তা থেকে উত্তর কোরিয়ার নেতা, দেশটির ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি এবং জনগণের পক্ষ থেকে চীনের প্রতি আন্তরিক ও উষ্ণ অনুভূতির প্রকাশ ঘটেছে।

তিনি বলেন, ‘চীনের কমিউনিস্ট পার্টি’ এবং ‘কোরিয়ার ওয়ার্কার্স পার্টি’—উভয়ই মার্কসবাদী আদর্শে পরিচালিত ক্ষমতাসীন দল। দীর্ঘদিন ধরে দুই দেশ জাতীয় স্বাধীনতা অর্জনের সংগ্রামে একে অপরের পাশে থেকেছে এবং প্রজন্মের পর প্রজন্ম সমাজতান্ত্রিক আদর্শকে এগিয়ে নিতে একসঙ্গে কাজ করেছে।

সি আরও বলেন, ‘আমি উভয় দেশের সংশ্লিষ্ট বিভাগ ও অঞ্চলগুলো আমাদের মধ্যে হওয়া গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়নে একযোগে কাজ করতে প্রস্তুত আছি, এবং চীন-ডিপিআরকে (গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী কোরিয়া) সম্পর্ককে দীর্ঘমেয়াদে সুদৃঢ় ও স্থিতিশীল উন্নয়নের পথে এগিয়ে নিতে চাই।’

সম্প্রতি পিয়ংইয়ং সফরের প্রসঙ্গ তুলে সি বলেন, সফরকালে কিমের আন্তরিক ও উষ্ণ আতিথেয়তার জন্যও ধন্যবাদ জানান।

সি চিনপিংয়ের এই বার্তাটি ছিল কিম জং উনের পাঠানো একটি চিঠির জবাব। ওই চিঠিতে কিম পিয়ংইয়ংয়ে অনুষ্ঠিত তাদের শীর্ষ বৈঠককে ‘একটি ঐতিহাসিক উপলক্ষ’ বলে উল্লেখ করেন। তিনি আরও উল্লেখ করেন, বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করায় উত্তর কোরিয়ার ‘অবস্থান অটল’।

এদিকে, উত্তর কোরিয়া সম্প্রতি রাশিয়ার সঙ্গে নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করেছে। ইউক্রেনে রাশিয়ার চলমান সামরিক অভিযানে সহায়তার জন্য পিয়ংইয়ং সৈন্য ও গোলাবারুদ পাঠিয়েছে বলে জানা গেছে।

তবে, এসবের মধ্যেও চীনই উত্তর কোরিয়ার সবচেয়ে বড় অর্থনৈতিক অংশীদার। দক্ষিণ কোরিয়ার অর্থনীতি ও অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে উত্তর কোরিয়ার মোট বৈদেশিক বাণিজ্যের প্রায় ৯৮ শতাংশই চীনের সঙ্গে সম্পন্ন হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun