1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ, মালাক্কাসহ গুরুত্বপূর্ণ প্রণালীগুলো শতাব্দীর পর শতাব্দী ধরে ভূরাজনৈতিক উত্তেজনার কেন্দ্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও ভাষা সংরক্ষণে কাজ করছে সরকার : ডেপুটি স্পিকার স্থায়ী বাঁধ নির্মাণে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা গঙ্গাচড়াবাসীর রাঙ্গামাটিতে বন্যাদুর্গত প্রতিবন্ধী পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ উত্তর আমেরিকায় বিশ্বকাপ ফাইনাল দেখেছেন ৬ কোটিরও বেশি দর্শক পিঁপড়া দিয়ে তৈরি শরবত পরিবেশন: দক্ষিণ কোরিয়ার রেস্তোরাঁ মালিকের কারাদণ্ডের ঝুঁকি ২০২৬-২৭ করবর্ষের ই-রিটার্ন সেবা চালু, জুলাই-সেপ্টেম্বরে রিটার্ন দিলে ৫ শতাংশ প্রণোদনা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন, ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সাক্ষাৎ বাগেরহাটে শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিতে সংবাদ সম্মেলন

গাজার শাসনব্যবস্থা পরিচালনাকারী সংস্থা বিলুপ্ত করতে চায় হামাস

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ৬ জুলাই, ২০২৬

প্রায় দুই দশক ধরে গাজা উপত্যকার শাসন পরিচালনাকারী সংস্থা বিলুপ্ত করার প্রস্তুতি নিচ্ছে হামাস। সংগঠনটির কর্মকর্তারা সোমবার এ তথ্য জানান। 

এতে বেসামরিক প্রশাসন পরিচালনার জন্য একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটির দায়িত্ব গ্রহণের পথ সৃষ্টি হবে।

এই পদক্ষেপ হামাসের রাজনৈতিক অবস্থানে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ২০০৭ সালে প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিনি সংগঠন ফাতাহ’র কাছ থেকে গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই হামাস এই ভূখণ্ড শাসন করে আসছে।

গাজা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

গত অক্টোবরে হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে হামাস বারবার বলেছে, তারা দৈনন্দিন প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে প্রস্তুত। তবে, তাদের নিরস্ত্রীকরণের জটিল প্রশ্ন এখনো অমীমাংসিত রয়েছে।

হামাসের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এএফপি-কে বলেন, ‘গাজার সরকার পরিচালনাকারী কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে হামাস। পাশাপাশি জাতীয়ভাবে গ্রহণযোগ্য একজন ব্যক্তিকে কমিটির কাজ তদারকির দায়িত্ব দেওয়া হবে। গাজার প্রশাসন পরিচালনার জন্য গঠিত জাতীয় কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।’

গাজায় হামাসের গণমাধ্যম কার্যালয় জানায়, সোমবার দিনের শেষের দিকে তারা ‘গুরুত্বপূর্ণ এক সংবাদ সম্মেলন’ করবে। তবে, এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

হামাসের আরেক কর্মকর্তা জানান, সম্প্রতি কায়রোয় অনুষ্ঠিত এক বৈঠকে তারা ইতোমধ্যে এই সিদ্ধান্তের কথা অন্যান্য ফিলিস্তিনি সংগঠনকে জানিয়েছে।

তিনি আরো বলেন, ‘অন্যান্য সংগঠন হামাসের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun