1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে আকস্মিক বন্যায় ১৭ জনের প্রাণহানি, নিখোঁজ ৩৮৪ পর্যটক নেপাল-তিব্বত সীমান্তে বন্যা ও ভূমিধস: ৩১ জনের মৃত্যু, নিখোঁজ শত শত পর্যটক নেত্রকোনার দুর্গাপুরে অটোরিকশায় লুকিয়ে রাখা ৪৮০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক আশুলিয়ায় শিশু নিখোঁজের ঘটনায় গ্রেপ্তার সাইফুল: নেপথ্যে ছিল ব্যক্তিগত আক্রোশ ময়মনসিংহে জলাবদ্ধতা নিরসনে গলাপানিতে নেমে খাল পরিষ্কার করলেন সংসদ সদস্য প্রেক্ষাপট: বাংলাদেশে আর ফ্যাসিবাদ ফিরতে দেওয়া হবে না: জামায়াত নেতা জুবায়ের বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও ইউরোপের নতুন নিয়ম কাতারে সড়ক দুর্ঘটনায় পা হারানো ব্যক্তিকে সাড়ে ৪ লাখ রিয়াল ক্ষতিপূরণ দেওয়ার রায় বহাল যুক্তরাষ্ট্রের শুল্কের জবাবে কানাডার পাল্টা আঘাত: ১৫ থেকে ৫০ শতাংশ শুল্ক আরোপ দায়িত্ব নেওয়ার পর প্রতিটি অপরাধের আসামিকে গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ফ্রান্সে ভয়াবহ দাবানল, শত শত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে 

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ২২ জুলাই, ২০২৬

ফ্রান্সের দক্ষিণাঞ্চলে মঙ্গলবার  দ্রুত ছড়িয়ে পড়া একটি ভয়াবহ দাবানলে শত শত মানুষকে বাড়িঘর থেকে সরিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে প্রায় ১ হাজার দমকলকর্মী ও পানি ছিটানোর জন্য উড়োজাহাজ মোতায়েন করা হয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ভার অঞ্চলের বনাঞ্চলঘেরা পাহাড়ে ছড়িয়ে পড়া এই আগুন কয়েক ঘণ্টার মধ্যেই প্রায় ১ হাজার ৭০০ হেক্টর (৪ হাজার ২০০ একর) এলাকা ভস্মীভূত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় ৪০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

দেশটির মার্সেই ও নিস শহরের মধ্যবর্তী ওই অঞ্চলের প্রশাসনিক প্রধান সিমন বার্ব্রে বলেন, ‘গ্রস বেসিলন পর্বতের ঢাল বেয়ে আগুন অত্যন্ত দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। আবহাওয়া পরিস্থিতি ও বাতাসের গতি কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিলে এমন দ্রুত বিস্তার প্রত্যাশিত ছিল না।’

তিনি জানান, কোতিনিয়াক, মনফোর-সুর-আরজঁ ও কোরেন্স গ্রামের আশপাশ থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। আগুনের সূত্রপাত হওয়া পন্তেভ ও কাছের সিলাঁ-লা-কাসকাদ গ্রামের অনেক মানুষকেও নিরাপদ স্থানে নেওয়া হয়েছে।

মঙ্গলবার রাত থেকে বুধবারের মধ্যে প্রিফেকচারের তথ্য অনুযায়ী, বিদ্যুৎহীন হয়ে পড়েছে ২ হাজার ৩০০টির বেশি বাড়ি।

ফরাসি আবহাওয়া সংস্থা মেতেও-ফ্রান্স জানিয়েছে, দীর্ঘদিনের শুষ্ক আবহাওয়ার কারণে ওই এলাকায় ভয়াবহ বন আগুনের ঝুঁকি তৈরি হয়েছে।

বার্ব্রে বলেছেন, এগিয়ে আসা আগুনের শিখার সামনে অগ্নি-প্রতিরোধী প্রতিবন্ধক স্থাপনের জন্য বিমানকর্মীরা দ্রুতগতিতে কাজ করছে।

এএফপির এক সাংবাদিক জানান, কোতিনিয়াকের কাছে আগুনে ঘেরা পাহাড়ের পেছনে আকাশে উঠে যাওয়া ঘন ধূসর ধোঁয়ার বিশাল মেঘ দেখেছেন।

ভার অঞ্চলের অগ্নিনির্বাপক প্রধান এরিক গ্রোহিন বলেন, ‘এই মুহূর্তে পুরো এলাকার জন্য আগুন নিয়ন্ত্রণ করাই অগ্রাধিকার।’  

তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ৯০০ থেকে ৯৫০ জন দমকলকর্মী মোতায়েন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun