1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম
বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও ইউরোপের নতুন নিয়ম কাতারে সড়ক দুর্ঘটনায় পা হারানো ব্যক্তিকে সাড়ে ৪ লাখ রিয়াল ক্ষতিপূরণ দেওয়ার রায় বহাল যুক্তরাষ্ট্রের শুল্কের জবাবে কানাডার পাল্টা আঘাত: ১৫ থেকে ৫০ শতাংশ শুল্ক আরোপ দায়িত্ব নেওয়ার পর প্রতিটি অপরাধের আসামিকে গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী বগুড়ায় ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার, বহিষ্কারের প্রক্রিয়া শুরু মেহেরপুরে সাবেক স্ত্রীকে কুপিয়ে জখম: অভিযোগে জড়িত ব্যক্তি যুবক আটক অপরাধ দমনে রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন সম্ভব নয়, ধৈর্য ধরার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ঢাকা-নিউইয়র্ক রুটে বিমানের ফ্লাইট চালুর সম্ভাবনা: বাস্তব নাকি নিছক কল্পনা? শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি প্রতিষ্ঠানের প্রস্তাব জমা মিশরে নির্মিত হবে শেখ তামিম হাসপাতাল: কাতার-মিশর সই করল চার চুক্তি

কাতারে সড়ক দুর্ঘটনায় পা হারানো ব্যক্তিকে সাড়ে ৪ লাখ রিয়াল ক্ষতিপূরণ দেওয়ার রায় বহাল

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

কাতারে এক সড়ক দুর্ঘটনায় পা ভেঙে গুরুতর আহত হওয়া এক ব্যক্তিকে ৪ লাখ ৫০ হাজার কাতারি রিয়াল ক্ষতিপূরণ প্রদানের রায় বহাল রেখেছেন দেশটির বিনিয়োগ ও বাণিজ্য আদালতের আপিল বিভাগ। দুর্ঘটনার জন্য দায়ী গাড়ি চালক ও সংশ্লিষ্ট বীমা কোম্পানিকে যৌথভাবে এই অর্থ পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।

ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, চালকের অবহেলা ও ট্রাফিক আইন লঙ্ঘনের কারণেই দুর্ঘটনাটি ঘটেছিল। এর আগে ট্রাফিক আদালত চালককে ১০ হাজার রিয়াল জরিমানা করেছিল, যা পরবর্তীতে আপিলের মাধ্যমে ৫ হাজার রিয়ালে নামিয়ে আনা হয়। তবে শারীরিক ও মানসিক ভোগান্তি এবং চিকিৎসার বিপুল খরচের বিষয়টি বিবেচনায় নিয়ে ভুক্তভোগী চালক ও বীমা কোম্পানির কাছে মোট ১০ লাখ রিয়াল ক্ষতিপূরণ চেয়ে মামলা দায়ের করেন।

মামলাটি পরিচালনার সময় ভুক্তভোগীর পক্ষে আইনজীবী রওদা বেহজাদ প্রয়োজনীয় আইনি যুক্তি ও নথিপত্র আদালতে উপস্থাপন করেন। শুনানিতে আদালত নিশ্চিত হয় যে, চালকের ভুলেই দুর্ঘটনাটি ঘটেছে এবং বীমা কোম্পানিকেও এর আইনি দায়ভার বহন করতে হবে। প্রাথমিক আদালতের দেওয়া ৪ লাখ ৫০ হাজার রিয়াল ক্ষতিপূরণের আদেশের বিরুদ্ধে বীমা কোম্পানি আপিল করলেও, উচ্চ আদালত সেই আবেদন খারিজ করে আগের রায়ই বহাল রাখেন।

ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণের ক্ষেত্রে আদালত ভুক্তভোগীর বয়স, পেশা, চিকিৎসার ব্যয় এবং দুর্ঘটনার ফলে সৃষ্ট মানসিক কষ্টের বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। আল শার্ক পত্রিকার তথ্য অনুযায়ী, বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে ভুক্তভোগী তার প্রাপ্য আইনি সুরক্ষা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun