1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম
মিশরে নির্মিত হবে শেখ তামিম হাসপাতাল: কাতার-মিশর সই করল চার চুক্তি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক চাপে আরও বেপরোয়া হওয়ার ঝুঁকিতে ইরান ভারত সিরিজ নিয়ে অনিশ্চয়তার মাঝে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ চূড়ান্ত বাংলাদেশের চট্টগ্রামের পাহাড় ও সরকারি জমি দখল: বরইতলীতে পরিকল্পিত ভূমিদস্যুতার চিত্র না ফেরার দেশে কান্ট্রি সংগীতের কিংবদন্তি ডলি পার্টন ঢাকা-যশোর রুটে আবারও ফ্লাইট শুরু করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স প্রেক্ষাপট: মুসলিম নারীদের ইতিহাস ও অবদান সংরক্ষণে কাতারের বৈশ্বিক উদ্যোগ ‘আলফু মুসলিমাহ রংপুর মহানগর পুলিশ কমিশনার পদে রদবদল: নতুন দায়িত্বে মু. মাহবুবুর রশীদ

যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

আজ ১২ রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের স্মৃতিবিজড়িত এই দিনটি সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে। ধর্মীয় ইতিহাস অনুযায়ী, ৫৭০ খ্রিষ্টাব্দের এই দিনে আরবের মক্কা নগরীর কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন মহানবী (সা.)। আবার ৬৩২ খ্রিষ্টাব্দের এই একই দিনে ৬৩ বছর বয়সে তিনি ওফাত লাভ করেন। দিনটি উপলক্ষে আজ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে এবং সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।

পবিত্র এই দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। বাণীতে রাষ্ট্রপতি মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের মাধ্যমে সব ধরনের হিংসা-বিদ্বেষ ভুলে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান জানিয়েছেন। অন্যদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমান মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ ও কল্যাণমুখী সমাজ গড়ার ওপর গুরুত্বারোপ করেছেন।

ইসলামিক ফাউন্ডেশন দিবসটি উপলক্ষে মাসব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে পক্ষকালব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় মসজিদে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া মাসজুড়ে জাতীয় মসজিদে ইসলামী বইমেলা ও ক্যালিগ্রাফি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

দিনটি উপলক্ষে দেশের ধর্মপ্রাণ মুসলমানরা কুরআন তিলাওয়াত, দরুদ পাঠ, দান-খয়রাত ও নফল ইবাদতের মাধ্যমে মহানবী (সা.)-এর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করছেন। দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় আলোচনা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে, যেখানে মহানবী (সা.)-এর জীবনী ও কর্মের ওপর আলোকপাত করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun