1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
সিলেটের চারখাইয়ে ১৩০০ পিস ইয়াবাসহ যুবক আটক গাজীপুরে নাশকতা প্রতিরোধে কঠোর অবস্থানে পুলিশ : জিএমপি কমিশনার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৭২ কর্মকর্তা-কর্মচারীরবিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা মানিকগঞ্জ মুক্তিযোদ্ধা শিশু পার্ক সংস্কারের পর উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী শ্রীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বিক্ষোভ দমনে বিএনপি নেতা-কর্মীরাও মাঠে ধনবাড়ীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গাজীপুরে পল্লী বিদ্যুৎ অফিসে অগ্নিকাণ্ড, পুড়েছে ট্রান্সফরমারের বক্সসহ মালামাল গাজীপুরে কয়েকটি স্থানে শ্রমিকদের অবরোধ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ ধনবাড়ীতে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে প্রতিবাদী মশাল মিছিল ৭৬ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন সিফাত

ডেলিভারির ফাঁকে কুরআন তিলাওয়াত: আবেগঘন স্মৃতিতে প্রবাসে মনসুর

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সংযুক্ত আরব আমিরাতে ডেলিভারির দায়িত্ব পালনকালে রাস্তার পাশে বাইক থামিয়ে গভীর মনোযোগে পবিত্র কুরআন তিলাওয়াত করছেন উগান্ডার নাগরিক মনসুর কাতাবালওয়া। তার এই মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত নেটিজেনদের নজর কাড়ে এবং ব্যাপক প্রশংসার জন্ম দেয়। তবে মনসুরের কাছে এটি কেবল লোক দেখানো কোনো বিষয় নয়, বরং পরিবার ছেড়ে প্রবাসে নিজের ঈমান ধরে রাখার একটি অকৃত্রিম উপায়। দেশে থাকা স্ত্রী ও দুই সন্তানের মুখে হাসি ফোটানোর অদম্য লক্ষ্য নিয়েই তিনি পাড়ি দিয়েছিলেন সুদূর প্রবাসে।

ভাইরাল হওয়া ভিডিওটির প্রেক্ষাপট সম্পর্কে মনসুর জানান, তিনি হুট করে এই চর্চা শুরু করেননি বরং এটি তার জীবনের একটি দীর্ঘদিনের অভ্যাসের অংশ। তিন বছর আগে খুব অল্প সময়ের ব্যবধানে তিনি তার বাবা-মা এবং ভাইকে হারান। প্রিয়জন হারানোর সেই চরম শোক ও বেদনা থেকেই তিনি ইসলামের পথে আরও নিবিড়ভাবে মনোনিবেশ করেন এবং একপর্যায়ে পুরো কুরআন মুখস্থ (হিফজ) করার সৌভাগ্য অর্জন করেন।

কর্মব্যস্ত জীবনে দিনের অধিকাংশ সময় তাকে রাস্তায় বাইক চালিয়ে কাটাতে হয়। তিলাওয়াত করা অংশ যাতে ভুলে না যান, সেজন্য তিনি বাইক চালানোর সময় মোবাইলে কুরআন শোনেন। আর রাইডের ফাঁকে যখনই খানিকটা অবসর মেলে, সাথে রাখা কুরআন শরীফ খুলে তিলাওয়াত করতে বসে যান। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি জানান, কাজের বিরতিতে কুরআন তিলাওয়াত তাকে মানসিকভাবে প্রশান্ত করে এবং আল্লাহর সান্নিধ্যের এক গভীর অনুভূতি তৈরি করে।

মনসুর কাতাবালওয়া আরও বলেন, তিনি মূলত তার প্রয়াত বাবা-মায়ের আত্মার মাগফিরাত কামনা এবং তাদের জন্য জান্নাতুল ফেরদাউস প্রার্থনার উদ্দেশ্যেই নিয়মিত কুরআন পাঠ ও চর্চা চালিয়ে যাচ্ছেন। প্রিয়জনদের স্মৃতি আঁকড়ে থাকা এই প্রবাসী রাইডারের নিষ্ঠা এখন অনেককেই অনুপ্রাণিত করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun