সারাদেশে আওয়ামী সন্ত্রাস, নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে টাঙ্গাইলের ধনবাড়ীতে প্রতিবাদী মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় ধনবাড়ী উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ মশাল মিছিল অনুষ্ঠিত হয়।মিছিলটি ধনবাড়ী পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় নেতাকর্মীদের হাতে জ্বলন্ত মশাল দেখা যায়। তারা আওয়ামী সন্ত্রাস, নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।এ কর্মসূচিতে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।মিছিলের মাধ্যমে নেতাকর্মীরা দেশের শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।