1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
৭৬ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন সিফাত কালিয়াকৈরে পেট্রলবোমা-ককটেলসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৫ নেতা গ্রেপ্তার ধনবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ গাজীপুরে শ্রমিক বিক্ষোভে পুলিশের গাড়িতে আগুন, ৩০ কারখানায় ছুটি চুয়াডাঙ্গায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা গাজীপুরে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ‘সতর্কবার্তা বিস্ফোরণ’ লেখা বস্তু মিলল গাজীপুরের কোনাবাড়ী ফ্লাইওভারে গাজীপুরে সাবেক মন্ত্রীর বাড়িতে আগুন, আধা ঘণ্টায় নিয়ন্ত্রণে গাজীপুরে সাউন্ড গ্রেনেডের আঘাতে সাংবাদিক গুরুতর আহত মানিকগঞ্জে ত্রুটিপূর্ণ যানবাহন আটকে ৯তম বারের মতো বিশেষ স্বীকৃতি পেলেন এটিএসআই শাহাদাত হোসেন

গাজীপুরে শ্রমিক বিক্ষোভে পুলিশের গাড়িতে আগুন, ৩০ কারখানায় ছুটি

কাওসার আহমেদ, গাজীপুর
  • প্রকাশ : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ অব্যাহত রয়েছে। বুধবার সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন হাজারো শ্রমিক। এ সময় মহানগরের হারিকেন এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শ্রমিক অসন্তোষের কারণে অন্তত ৩০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টা থেকে টঙ্গীর ইম্পেরিয়াল হাসপাতালের সামনে থেকে ভোগড়া পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সকাল থেকেই গাছা, বোর্ডবাজার, বড়বাড়ী ও তারগাছ এলাকায় শ্রমিকদের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে দেখা যায়। মজুরি বৃদ্ধি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা। এদিকে হঠাৎ মহাসড়ক অবরোধের কারণে ঢাকা ও গাজীপুরমুখী যানবাহন আটকা পড়েছে। দীর্ঘ যানজটে পড়েছেন কর্মজীবী মানুষ, দূরপাল্লার যাত্রীসহ বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। কারখানায় ছুটি ঘোষণা করায় অনেক শ্রমিক বাসায় ফিরতে গিয়েও দুর্ভোগে পড়েছেন। তারগাছ এলাকার এক বাসিন্দা বলেন, ‘কারখানা ছুটি ঘোষণা করায় বাসায় ফিরছি। কিন্তু কোনোভাবেই যেতে পারছি না। সামনে সড়কে ব্যারিকেড দেওয়া হয়েছে। প্রায় প্রতিদিন সকালে কারখানায় আসি, কিছুক্ষণ পর আবার বাসায় ফিরে যেতে হয়। এভাবে চরম ভোগান্তিতে সময় কাটছে। বুঝতে পারছি না, এভাবে চাকরি করব, নাকি সব ছেড়ে গ্রামের বাড়িতে চলে যাব।’ গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বোর্ডবাজার এলাকায় সকাল থেকে শ্রমিকেরা মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন। মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। সকাল ১০টা পর্যন্ত প্রায় ৩০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ট্রাফিক পুলিশের পরিদর্শক শফিকুল ইসলাম বলেন, উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে টঙ্গীর ইম্পেরিয়াল হাসপাতালের সামনে থেকে ভোগড়া পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে। গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার বেলায়েত হোসেন বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হারিকেন এলাকায় শ্রমিকেরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। পরে তাৎক্ষণিকভাবে আগুন নেভানো হয়। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun