1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে নাশকতা প্রতিরোধে কঠোর অবস্থানে পুলিশ : জিএমপি কমিশনার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৭২ কর্মকর্তা-কর্মচারীরবিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা মানিকগঞ্জ মুক্তিযোদ্ধা শিশু পার্ক সংস্কারের পর উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী শ্রীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বিক্ষোভ দমনে বিএনপি নেতা-কর্মীরাও মাঠে ধনবাড়ীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গাজীপুরে পল্লী বিদ্যুৎ অফিসে অগ্নিকাণ্ড, পুড়েছে ট্রান্সফরমারের বক্সসহ মালামাল গাজীপুরে কয়েকটি স্থানে শ্রমিকদের অবরোধ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ ধনবাড়ীতে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে প্রতিবাদী মশাল মিছিল ৭৬ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন সিফাত কালিয়াকৈরে পেট্রলবোমা-ককটেলসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৫ নেতা গ্রেপ্তার

গাজীপুরে পল্লী বিদ্যুৎ অফিসে অগ্নিকাণ্ড, পুড়েছে ট্রান্সফরমারের বক্সসহ মালামাল

কাওসার আহমেদ, গাজীপুর
  • প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

গাজীপুর মহানগরীর ভুরুলিয়ায় পল্লী বিদ্যুতের একটি অভিযোগ কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুরোনো বৈদ্যুতিক খুঁটি, ট্রান্সফরমারের কাঠের বক্সসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। বাইরে থেকে পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে ধারণা করছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার (১৯ নভেম্বর) রাতে ভুরুলিয়া এলাকার পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্রে এ ঘটনা ঘটে। গাজীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মোহাম্মদ রাজা মিয়া বলেন, পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্রের ভেতরে পুরোনো কাঠের স্তূপে আগুন লাগার খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে পুরোনো বৈদ্যুতিক খুঁটি, ট্রান্সফরমারের কাঠের বক্সসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।

গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জেনারেল ম্যানেজার মো. ইউসুফ আলী বলেন, রাতে দুর্বৃত্তরা বাইরে থেকে কাঠের স্তূপ লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করে বলে তাঁদের ধারণা। এতে কাঠের স্তূপে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার বিষয়টি তাঁর জানা নেই। এ বিষয়ে পল্লী বিদ্যুৎ অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা বিস্তারিত বলতে পারবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun