1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির বর্ণাঢ্য ক্যারিয়ার: এক নজরে সব অর্জন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ: নানা আয়োজনে পালিত হচ্ছে দিনটি রংপুরের মাছুয়াপাড়ার ঘটনায় পুলিশের তদন্ত ও ভূমিকা নিয়ে জনমনে নানা প্রশ্ন জামালপুরে বাস ও অটোরিকশার সংঘর্ষে নিহত ৪, আহত ১৫ নেপালে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আটকা শত শত শ্রমিক, উদ্ধার অভিযানে চ্যালেঞ্জ পাবনা জেলা জাসাস আহ্বায়কের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ বিএনপির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন লিওনেল মেসি মধ্যপ্রাচ্যের অস্থিরতা নিরসনে একমত কাতার ও তুরস্ক, জোরদার হচ্ছে কূটনৈতিক তৎপরতা ব্যান্ডউইথ সংকট মোকাবিলায় নতুন সাবমেরিন ক্যাবল স্থাপনের তাগিদ বিশেষজ্ঞদের সরকারি কর্মচারীদের নতুন বেতন স্কেল অনুমোদন: মূল বেতন বাড়বে তিন ধাপে

‎গাজীপুর কাশিমপুরে  চোর ধরতে গিয়ে পুলিশের নামে উল্টো অভিযোগ।

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬



‎গাজীপুরের কাশিমপুরে গভীর রাতে একটি বাড়িতে আসামি গ্রেপ্তারের অভিযানের সময় স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক পুলিশ কর্মকর্তাসহ কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ করেছেন বাড়ির মালিক মো. শহিদুল ইসলাম (৪৯)।
‎অভিযোগে শহিদুল ইসলাম উল্লেখ করেন, গত ২৯ আগস্ট রাত আনুমানিক ২ টার সময় তৈহিদ উদ্দিন সোহাগ নামে এক ব্যক্তি তাঁর নির্মাণাধীন বাড়ির জানালা দিয়ে ভেতরে প্রবেশ করেন। পরে শিল-পাটা দিয়ে বাড়ির গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন কাশিমপুর থানার এএসআই সেকেন্দার আলীসহ দুই পুলিশ সদস্য ও আরও দুই অজ্ঞাত ব্যক্তি।

‎বাড়ির লোকজন বিষয়টি জানতে চাইলে পুলিশ সদস্যরা জানান, ওই বাড়ির ভাড়াটিয়া কামালের বিরুদ্ধে পঞ্চগড় জেলার তেতুলিয়া মডেল থানার মামলা নং ০৮ তাং ১৫/০৮/২৬ জি আর ১১৪/২৬, ১৮৬০ পেনাল কোডের ৪৫৭/৪৬১ ধারা একটি মামলায় কামালকে গ্রেপ্তারের জন্য তাঁরা সেখানে এসেছেন।

‎শহিদুল ইসলামের অভিযোগ, এ সময় এক অজ্ঞাত পুলিশ সদস্য তাঁর ছেলের কক্ষের ওয়ারড্রব থেকে ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন, এক জোড়া স্বর্ণের বালা, ৮ আনা ওজনের এক জোড়া কানের দুল, ১০ আনা ওজনের একটি স্বর্ণের টিকলি এবং নগদ ৭০ হাজার টাকা নিয়ে যান। এসব স্বর্ণালংকারের মূল্য কয়েক লাখ টাকা বলে দাবি করেছেন তিনি।

‎তবে অভিযোগ অস্বীকার করেছেন কাশিমপুর থানার এএসআই সেকেন্দার আলী। তিনি বলেন, পঞ্চগড়ের তেঁতুলিয়া মডেল থানার এসআই লুৎফরসহ পুলিশের একটি দল আসামি গ্রেপ্তারের জন্য  কামালের রুমে অভিযান চালায়। তিনি তাঁদের শুধু আইনি সহযোগিতা করেছেন। চোরাই মাল উদ্ধারের জন্য পুলিশ কামালের রুমে তল্লাশি চালিয়েছে। তবে কামালের রুম ছাড়া আর কোন রুমে তল্লাশি করা হয়নি।  স্বর্ণালংকার বা নগদ টাকা নেওয়ার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই।

‎তিনি আরও বলেন, অভিযোগে যে ধরনের লুটপাটের কথা বলা হয়েছে, এমন কোনো ঘটনা ঘটেনি।

‎গাজীপুর কাশিমপুর মেট্রো থানার অফিসার ইনচার্জ মোল্লা খালিদ হোসেন বলেন, এ বিষয়ে একটি অভিযোগ শুনেছি। তবে এখনো কোন সত্যতা পাওয়া যায়নি,অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun