1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম
প্রথমবারের মতো দেশের আটটি বিভাগীয় শহরেই হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ ও জিম্বাবুয়েকে নিয়ে আফগানিস্তানের পূর্ণাঙ্গ সিরিজ পাকিস্তান ক্রিকেটের বিশৃঙ্খলা ও আকিব জাভেদের ভূমিকা নিয়ে বিস্ফোরক জেসন গিলেস্পি সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিলেটের ৪ প্রবাসীর মৃত্যু বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কেনায় স্বচ্ছতা নিয়ে আইনি নোটিস ২০৩০ বিশ্বকাপ: নিরাপত্তা ব্যবস্থা জোরদারে স্পেনের সাথে কাতারের নতুন চুক্তি বিদ্যুৎ ও জ্বালানি সংকটের জন্য বিগত সরকারের অদূরদর্শিতাকে দায়ী করলেন স্বরাষ্ট্রমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর: গঙ্গার পানিবণ্টন চুক্তির নবায়ন নিয়ে জোর তৎপরতা আয়ারল্যান্ডে গাজার শিক্ষার্থীদের ভিসা প্রত্যাখ্যান নিয়ে বাড়ছে উদ্বেগ ও ক্ষোভ ব্যালন ডি’অরের দৌড়ে হ্যারি কেইন: ২৫ বছরের খরা কাটানোর অপেক্ষায় ইংলিশ ফুটবল

‎কাশিমপুরে গণধর্ষণ মামলার আসামি গ্রেফতার হলেও কাটছে না অস্থিরতা ‎‎‎

মহিদুল ইসলাম মিলটন, স্টাফ রিপোর্টার।
  • প্রকাশ : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

২১ আগষ্ট আনুমানিক ৪:৩০ মিনিটে গাজীপুর কাশিমপুর থানার ২নং ওয়ার্ড  মুক্তিযোদ্ধা টেক এলাকায় সংঘটিতভাবে  গণধর্ষণ ও লুটের ঘটনা ঘটে । ‎‎‎এই ঘটনায় রেখা খাতুন (২৭) কাশিমপুর থানায় একটি  মামলা দায়ের করে, মামলাটির তদন্তকারী হিসেবে নিযুক্ত  করা হয় সাব- ইন্সপেক্টর অজয় চন্দ্র রায়কে ২৭/৮/২০২৬ তারিখে শাহিন ও রায়হানকে ২৯/৮/২০২৬ তারিখে জিসান ও তুহিন কে মোট ৪ জনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করে কাশিমপুর থানা  পুলিশ।‎‎‎‎এই ঘটনা নিয়ে ভুক্তভোগীর পরিবার সাথে কথা বললে জানায় ভুক্তভোগী  একজন গার্মেন্টস কর্মী ঘটনার দিন তার পরিচিত এক বন্ধুকে ১ হাজার টাকা ধার দিতে আসলে  সড়ক থেকে তাকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে মুক্তিযোদ্ধা টেকের একটি নির্জন বাড়িতে পালাক্রমে গণধর্ষণ করে ও অশ্লীল ভিডিও ধারণ করে এরপর বিকাশের মাধ্যমে প্রায় ৪৬ হাজার টাকা আদায় করে ভুক্তভোগীকে ছেড়ে দেয় এবং ছেড়ে দেওয়ার সময় ধর্ষকরা এই বলে হুমকি প্রদান করে ঘটনাটি থানা পুলিশকে জানানো হলে  প্রানে মেরে ফেলা হবে । ‎‎‎‎‎এই মামলায় গ্রেফতারকৃতরা হলো ১- শাহিন (২৮)‎২- রায়হান ( ২৬) ৩- জিসান (২৫) ৪- তুহিন ( ২৬)‎স্থানীয় সূত্রে জানা যায় গ্রেফতারকৃতরা গাজীপুর কাশিমপুর থানার  ২ নং ওয়ার্ড ১ নং খাস খতিয়ানের জমি, মুক্তিযোদ্ধা টেক এলাকার বাসিন্দা।‎‎‎এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা মোঃ খালিদ হোসেনের সাথে কথা বললে জানায়  ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের পর কাশিমপুর থানা পুলিশ অভিযান চালিয়ে  ৪জন  আসামি গ্রেপ্তার করতে সক্ষম হয় ও ২৯ আগস্ট  বিজ্ঞ  আদালতে প্রেরণ করা হয় ,ওসি কাশিমপুর আরো বলেন এমন ঘটনার সাথে  জড়িত কেউ আইনের হাত থেকে রক্ষা পাবেনা। ‎‎কাশিমপুরের এমন  ধর্ষণের মত নির্মম ঘটনাটি নিয়ে পোশাক শ্রমিকসহ এলাকাবাসীর মনে উদ্বেগ  সৃষ্টি হয়েছে, এমন ঘটনার  তীব্র নিন্দা জানিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে সকলে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun