1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রেক্ষাপট: আধুনিকায়ন হচ্ছে ইস্টার্ন রিফাইনারি, বছরে তেল শোধন হবে ৪৫ লাখ টন অরাজকতা উসকে দিচ্ছে কি না গুপ্তরা, প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রী অধিকার আদায় না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: সীতাকুণ্ডে জামায়াত আমির যুক্তরাষ্ট্রে লেবার ডের ছুটিতে পেট্রোলের দাম রেকর্ড ছাড়ানোর আশঙ্কা বিদ্যুৎমন্ত্রীর বাড়িতে বিদ্যুৎ থাকলেও সাধারণ মানুষ বঞ্চিত: শফিকুর রহমান দাবি না মানলে এক দফার আন্দোলনে সরকার পতন হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী সামরিক আধুনিকায়নে চীনের দিকে ঝুঁকছে বাংলাদেশ: জে-টেন সিই যুদ্ধবিমান ও কৌশলগত সক্ষমতা বিশ্লেষণ জাতিসংঘের ৮১তম অধিবেশনে ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা ঝিনাইদহের শৈলকূপায় সারের দাবিতে কৃষকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ প্রেক্ষাপট: জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঝিনাইদহের শৈলকূপায় সারের দাবিতে কৃষকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

ঝিনাইদহের শৈলকূপায় রাসায়নিক সারের তীব্র সংকট ও ডিলারের অসহযোগিতার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় কৃষকরা। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার গাড়াগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয় কৃষকরা সার সংগ্রহের উদ্দেশ্যে গাড়াগঞ্জ পুরাতন বাজারের সার ডিলার ‘মেসার্স শুভ এন্টারপ্রাইজ’-এ গেলে ডিলারের লোকজন তাদের সার দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষুব্ধ হয়ে কৃষকরা তাৎক্ষণিকভাবে গাড়াগঞ্জ-শৈলকূপা সংযোগ সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করেন।

প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এই অবরোধের কারণে ওই সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়, যার ফলে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন। খবর পেয়ে উপজেলা কৃষি কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং কৃষকদের সার সরবরাহের সুনির্দিষ্ট আশ্বাস প্রদান করেন। কর্মকর্তাদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে কৃষকরা অবরোধ তুলে নিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, সার বিতরণ নিয়ে সাময়িক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলেও প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে সমস্যার সমাধান করা হয়েছে। কৃষকরা সার পাওয়ার পর অবরোধ প্রত্যাহার করে নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun