1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে বসতবাড়িতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বাইরের শক্তির ওপর নির্ভরশীল নয়: আরাঘচি নিরাপত্তা জোরদারে বৈঠকে কাতার ও সৌদি স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লায় কিশোর অপ্রতিম নিখোঁজ ও উদ্ধার ঘটনায় পুলিশের নজর সিরিয়ায় সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১১ নির্বাসন ছেড়ে ভেনেজুয়েলায় ফেরার পরিকল্পনা করছেন মারিয়া কোরিনা মাচাদো মানিকগঞ্জে প্রবাসীসহ একই পরিবারের তিনজনের অস্বাভাবিক মৃত্যু ফোন কেড়ে নিতেই মৃত্যুর ঘটনা করা হলো ইশায়াতকে স্কাইট্র্যাক্স অ্যাওয়ার্ডস ২০২৬: কাতার এয়ারওয়েজের অভাবনীয় চার সাফল্য নিখোঁজের একদিন পর কোটবাড়ির জঙ্গল থেকে অপ্রতিমের মৃত অবস্থায়

গাজীপুরে বসতবাড়িতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণে

কাওসার আহমেদ, গাজীপুর।
  • প্রকাশ : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের মেম্বারবাড়ি বানিয়ারচালা এলাকায় একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডে ৪৫টি কক্ষ ও আসবাবপত্র পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে ওই এলাকার দলিললেখক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের আধাপাকা বাড়িতে আগুন লাগে। স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার পর স্থানীয়রা তা নেভানোর চেষ্টা করেন। এরই মধ্যে আগুন দ্রুত পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাজেন্দ্রপুর ও মাওনা মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার সার্ভিসের অফিসার আবু সায়েম বলেন, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এলাকার রাস্তাটি সরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলের কাছাকাছি নিতে বেশ বেগ পেতে হয়েছে। তিনি বলেন, আগুনে বাড়িটির ৪৫টি কক্ষ ও কক্ষগুলোর আসবাবপত্র পুড়ে গেছে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী বলেন, একটি বসতবাড়িতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun