ঢাকার আশুলিয়ার জামগড়ায় প্রিটি গ্রুপের কারখানার পার্কিংয়ে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনার পর নড়েচড়ে বসেছেন সিএনজি স্টেশন মালিকরা। অবৈধভাবে সিলিন্ডার স্থাপন করা কাভার্ড ভ্যান ও লরিতে আর গ্যাস সরবরাহ করবে না বলে ঘোষণা দিয়েছেন তারা।
বাংলাদেশ সিএনজি অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক তানভীর রহমান মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আশুলিয়া, উত্তরা, নবীনগর, বাইপাইল ও চন্দ্রা জোনের জোনাল সভাপতি হিসেবেও দায়িত্বরত এবং বাইপাইলের টিএস সিএনজি রিফুয়েলিং অ্যান্ড কনভার্সন লিমিটেডের স্বত্বাধিকারী।
তানভীর রহমান গণমাধ্যমকে জানান, অতীতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ কাগজে-কলমে নিষেধ করলেও মৌখিকভাবে গ্যাস দেওয়ার চাপ ছিল। তিনি বলেন, ‘যখনই কোনো দুর্ঘটনা ঘটে, তার দায়ভার আমাদের ওপরই এসে পড়ে। তাই আমরা আর ঝুঁকিপূর্ণ এসব কাজের মধ্যে নেই।’
তবে এই নিষেধাজ্ঞা কার্যকর করা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি। তার মতে, উত্তরা-আশুলিয়া অঞ্চলে গ্যাস সরবরাহ বন্ধ রাখলেও অন্যান্য অঞ্চল থেকে এসব কাভার্ড ভ্যান গ্যাস সংগ্রহের সুযোগ রয়ে গেছে। তাই সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট নির্দেশনা ও মনিটরিং প্রয়োজন।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির আশুলিয়া অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু ছালেহ মুহাম্মদ খাদেমুদ্দীন জানান, সিএনজি স্টেশনগুলোকে চিঠি দিয়ে সতর্ক করা হয়েছে এবং এর ব্যত্যয় ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিতাসের সীমাবদ্ধতার বিষয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সহযোগিতা প্রয়োজন।
সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, স্টেশন মনিটরিংয়ের মূল দায়িত্ব তিতাস ও বিস্ফোরক অধিদপ্তরের। তারা প্রশাসনিক সহায়তা চাইলে ইউএনও অফিস থেকে তা প্রদান করা হবে।
গত রোববার সন্ধ্যা পৌনে সাতটার দিকে প্রিটি গ্রুপের কারখানা প্রাঙ্গণে সিএনজি সিলিন্ডারবাহী যানবাহনে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরিত সিলিন্ডারের টুকরো উড়ে গিয়ে কারখানা ভবনসহ পাশের ঘরবাড়ি ও দোকানে আঘাত হানে। এতে আটজনের প্রাণহানি ছাড়াও অন্তত ২৫ জন আহত হয়েছেন। প্রতিবেদনে যোগ করা তথ্য: শি-ট্রাম্প বৈঠকে যে ৫ ইস্যু বদলে দিতে পারে যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক। প্রতিবেদনে যোগ করা তথ্য: জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী। প্রতিবেদনে যোগ করা তথ্য: ছেলেকে জিম্মি করে মাকে সংঘবদ্ধ ধর্ষণ, ৪ আসামির বাড়িতে ভাঙচুর-আগুন। প্রতিবেদনে যোগ করা তথ্য: সদস্য দেশগুলোকে আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে বেরিয়ে যেতে বললেন ট্রাম্প। প্রতিবেদনে যোগ করা তথ্য: কিন্তু যখন কোনো সমস্যা হয়, তখন এর দায় এসে পড়ে আমাদের ঘাড়ে। প্রতিবেদনে যোগ করা তথ্য: কাজেই এটি বন্ধের এই সিদ্ধান্ত বাস্তবায়ন হবে বলে মনে করি না।